২০০৫ সালে টরেন্টোতে বিয়ে করেছিলেন শাহরুখ আর প্রিয়াঙ্কা!

শাহরুখকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে এক জোট হয়েছিলেন শাহরুখ স্ত্রী, করন জোহর এবং আদিত্য চোপড়া।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শাহরুখ খান আর প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের এই জুটি নিয়ে কম জল ঘোলা হয়নি। শোনা যায় কারণেই নাকি ভাঙতে বসেছিল কিং খানের। শাহরুখ আর প্রিয়াঙ্কার পর্দার সমীকরণ বাস্তবেও নাকি মোড় নিয়ে ছিল। ‘ডন ২’ ছবির শুটিংয়ের সময় তাদের সম্পর্ক তৈরি হয়েছিল। যদিও সম্পর্ক নিয়ে দুই তরফ থেকে কোনদিনই বাক্যও খরচ করা হয়নি।

কিন্তু বলিউডের অন্তরে খবর ২০০৫ সালে টরেন্টোতে গোপনে বিয়ে করেছিলেন প্রিয়াঙ্কা এবং শাহরুখ। বিয়ে হয়েছিল ইসলাম মতে। যদিও একথা প্রকাশ্যে কোনদিনই আনেননি এই জুটি। তবে এই খবর গৌরী খানের কানে জেতেই বড় কান্ড। শুরু হয়েছিল অশান্তি। অবশেষে গৌরী খান প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করা পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন কিং খানের।

শাহরুখকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে এক জোট হয়েছিলেন শাহরুখ স্ত্রী, করন জোহর এবং আদিত্য চোপড়া। কিন্তু এই সম্পর্কের কোন সঠিক প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আর সেই কারণেই নাকি বলিউড পরিত্যাগ করে বিদেশে পাড়ি দিয়েছিলেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কাকে হলিউডে জায়গা করে দিতে প্রচুর সাহায্য করেছে শাহরুখ।

কিন্তু ২০০৫ সালের সেই ঘটনা সত্যিই কি ঘটেছিল। এমন তথ্য প্রমাণ অবশ্য পাওয়া যায়নি। তবে তারপর থেকে একসাথে আর কোন ছবি করেননি শাহরুখ- প্রিয়াঙ্কা। কোন অনুষ্ঠানেও একসাথে দেখা যায়নি তাদের। বর্তমানে হলিউডে অভিনয় জগতের সঙ্গে যুক্ত প্রিয়াঙ্কা। বিয়ে করেছেন বিখ্যাত গায়ক নিক জোনাসকে। তাদের এক ফুটফুটে মেয়ে হয়েছে। অপরদিকে বলিউড এবং সংসার নিয়ে ব্যস্ত শাহরুখ খান। তবে তাদের প্রেম গাঁথা সকলের অলক্ষ্যে বলিউডে গান পাকলে আজও তার গুঞ্জন শোনা যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর