পর্দায় ফিরছে শবর, এবার অরিন্দমের আগামী ছবি ‘তীরন্দাজ শবর’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পর্দায় ফিরছে শবর (Shabar)। গতবছরই পরিচালক অরিন্দম শীল ঘোষণা করেছিলেন যে, শবর সিরিজের আগামী ছবি ‘তীরন্দাজ শবর’। এবার সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের (Shirsendu Mukherjee) লেখা ‘তিরন্দাজ’ অবলম্বনে তৈরি হচ্ছে ‘শবর’ সিরিজের চতুর্থ ছবি ।

আরও পড়ুনঃ প্রাক্তন ক্রিকেটারদের আর্থিক সাহায্য বাড়ানোর পথে সৌরভের বোর্ড

পর্দায় ফিরছে শবর, এবার অরিন্দমের আগামী ছবি 'তীরন্দাজ শবর'

নভেম্বর মাসে শুভ মহতের পর শুরু হয়েছিল শুটিংও। কিন্তু বিভিন্ন কারণে বন্ধ হয় শুটিং। পরিচালক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “কিছুক্ষণের মধ্যেই তীরন্দাজ শবরের শুটিং শুরু হতে চলেছে।”

পর্দায় ফিরছে শবর, এবার অরিন্দমের আগামী ছবি 'তীরন্দাজ শবর'

পর্দায় ফিরছে শবর, এবার অরিন্দমের আগামী ছবি ‘তীরন্দাজ শবর’

নামভূমিকায় প্রতিবারের মতো এ বারেও শাশ্বত চট্টোপাধ্যায়। শাশ্বত ছাড়াও এই ছবিতে রয়েছেন দেবলীনা কুমার, দেবযানী চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, অসীম রায় চৌধুরীর মত শিল্পীরা। শবর সিরিজের অন্যান্য ছবির মতোই এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকছেন বিক্রম ঘোষ (Bikram Ghosh)

পর্দায় ফিরছে শবর, এবার অরিন্দমের আগামী ছবি 'তীরন্দাজ শবর'

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন