নজরবন্দি ব্যুরোঃ দিন কয়েক আগেই গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের কথা ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট। তবে আজ সেই পরিকল্পনার কিছুটা বদল ঘটানো হয়। যারফলে কলকাতা হাইকোর্টের ডিভিসন বেঞ্চের তরফ থেকে সিবিআই তদন্তের উপর জারি করা স্থগিতাদেশ। যার প্রতিবাদে আজ শহরের রাজপথে নামে বাম ছাত্র সংগঠন গুলি। মূলত এই দুর্নীতিতে যুক্ত ব্যক্তিদের শাস্তি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও স্বছ নিয়োগের দাবিতে আজ এসএসসি দফতর পর্যন্ত মিছিল করেন বাম ছাত্ররা।
আরও পড়ুনঃ Tripura: পুরভোটে সমস্ত বুথ স্পর্শকাতর, ত্রিপুরা নিয়ে ঘোষণা কমিশনের


সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান, গত দশ বছর ধরে চলে আসা এই দুর্নীতির এবার কোনো রকমের সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। তাই আগে ভাগেই আঁটসাঁটো নিরাপত্তার মুড়ে দেওয়া হয় এসএসসি ভবন চত্বর। পাশাপাশি নিরাপদ দূরত্ব বজায় রেখেই পুলিশের তরফ থেকে বসানো হয় ব্যারিকেড।
তবে সমস্ত কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে আন্দোলনকারীরা সেই ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয় পুলিশের সঙ্গে, যারফলে গ্রেফতার ও করা হয় বেশ কিছু আন্দোলনকারী কে। পাশাপাশি গুরুতর জখম ও হন কয়েকজন। যার প্রতিবাদে এরপর রাস্তায় বসেন বাম ছাত্ররা।
গ্রুপ ডি দুর্নীতির প্রতিবাদে রাজপথে SFI, উত্তাল গোটা শহর

উল্লেখ্য, গতদিন এসএসসির গ্রুপ-ডি নিয়োগ মামলা কে ঘিরে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। যে নির্দেশকে পাল্টা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সেইমত আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে এই এসএসসি গ্রুপ-ডি মামলায় সিবিআই অনুসন্ধানের ওপর সপ্তাহ তিনেকের স্থগিতাদেশ নেমে আসে। যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে গোটা রাজ্যে।










