নজরবন্দি ব্যুরোঃ শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক শাসক দলের নেতা, বিধায়কদের নাম জড়িয়েছে। এরই মধ্যে শিক্ষা বাঁচাও, সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে পথ চলা শুরু করেছিল এসএফআইয়ের সর্বভারতীয় জাঠা। দুর্নীতিমুক্ত নিয়োগের দাবিতে সমাবেশ এসএফআইয়ের। আজ শহর কলকাতায় বিরাট সমাবেশের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই শহরের তিন দিক থেকে মিছিল এসে জমায়েত হয়েছে কলেজ স্ট্রিট চত্বরে।
আরও পড়ুনঃ Durga Pujo 2022: দুর্গাপুজোকে কেন্দ্র করে নয়া চমক, কলকাতাই চালু হতে চলেছে হোমস্টে
দেশজুড়ে এসএফআইয়ের দুয়টি জাঠা পথ চলতে শুরু করেছিল। সেই দুটি জাঠা উপস্থিত হয়েছে শহর কলকাতায়। ২২ টি জেলায় ১৪ দিন ধরে চলে পদযাত্রা। শুক্রবার কলেজস্ট্রিটে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে মেডিকেল কলেজ অবধি বিস্তৃত হয়েছে এই জাঠা। কেন্দ্রীয় সরকারের নয়া শিক্ষানীতির বিরুদ্ধে দাবি তুলেছে এই জাঠা।

গত ২৯ তারিখ তৃণমূলের ছাত্র পরিষদের জন্মদিবস উপলক্ষে শহরের বুকে সমাবেশ করেছিল তৃণমূল। সেই সমাবেশ থেকে ছাত্র-যুবদের উদ্দেশ্যে একাধিক বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতারা। শুক্রবারের সমাবেশের মাধ্যমে পাল্টা সুর চড়াতে চায় বামেরা। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
দুর্নীতিমুক্ত নিয়োগের দাবিতে সমাবেশ এসএফআইয়ের, পূর্ব ঘোষিত হলেও সুর চড়াবে বামেরা

শুধুমাত্র নিয়োগ দুর্নীতি নয়, ছাত্রনেতা আনিস খানের মৃত্যু, মইদুল ইসলাম মিদ্যায়র মৃত্যুর ঘটনাও উল্লেখ করতে চায় বাম ছাত্র যুব নেতারা। এদিনের সমাবেশ থেকে কী বার্তা দেন বাম নেতারা? সেটাই দেখার।



