নজরবন্দি ব্যুরোঃ সিনেমায় অভিনয়ের সুযোগ এর টপ দিয়ে শ্লীলতাহানির বা যৌন নিগ্রহের ঘটনা এই প্রথম নয়। এর আগেও কাস্টিং কাউচ নিয়ে বলিউডে একাধিক অভিনেত্রী সরব হয়েছেন। নাম জড়িয়েছে বলিউডের বিখ্যাত অভিনেতা প্রযোজক এবং পরিচালকদের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ ফের রাজ্যপাল এবং রাজ্য সরকারের দ্বন্দ্ব, এবার বাবুলের শপথ নিয়ে ধনকড়ের বাগড়া


এবার সেই একই অভিযোগে অভিযুক্ত হলেন মালায়ালম ছবির অভিনেতা ও প্রযোজক বিজয় বাবু। তার বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি অভিনয়ের সুযোগ দিয়ে এক মহিলাকে যৌননিগ্রহ করেছেন। সূত্রের খবর, কোঝিকোড়ের বাসিন্দা এক মহিলা বিজয় বাবুর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। অভিযোগের ভিত্তিতে অভিনেতার বিরুদ্ধে মামলাও রুজু করেছে পুলিশ।

থানায় ওই মহিলা জানিয়েছেন, ছবিতে অভিনয়ের সুযোগ দেওয়ার নামে তাঁকে যৌন হেনস্থা করেছেন বিজয় বাবু। গত ২২ এপ্রিল থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। জানান, নিজের আগামী ছবিতে অভিনয়ের সুযোগ দেওয়ার নাম করে দেখা করতে চান বিজয়। কোচিতে নিজের ফ্ল্যাটে ওই মহিলাকে ডাকেন বিজয়।



অভিনয়ের টোপ দিয়ে একাধিকবার যৌননিগ্রহ! এবার অভিযোগ অভিনেতা ও প্রযোজক বিজয় বাবুর বিরুদ্ধে
সেখানেই একাধিকবার যৌন নিগ্রহ করেছেন অভিনেতা। মহিলার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করার পরেই বিজয়ের কীর্তির তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করেনি কেরল পুলিশ। এমনকী জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডাকাও হয়নি।








