11th ফেব্রুয়ারি, 2026 (বুধবার) - 5:32 পূর্বাহ্ন
17 C
Kolkata

আজ 21শে জুলাই এর সমাবেশ, বন্ধ মহানগরের একাধিক রাস্তা, কোন পথে যাবেন?

21 July Rally: আজ সারাদিন কলকাতা শহর অঞ্চলে কোন ট্রাম চলাচল করবে না।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আজ তৃণমূলের একুশে জুলাই এর সমাবেশ। আজ কলকাতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রচুর তৃণমূল কর্মী সমর্থক এই সমাবেশে যোগ দিতে এসেছেন বা আসবেন। ফলে মহানগরীতে মানুষের ঢল নামবে। যার ফলে শহরে সৃষ্টি হবে যানজট। কিন্তু কোলকাতাকে সচল রাখতে তৎপর কোলকাতা পুলিশ। আজ এই সমাবেশের কারণে বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। বন্ধ করা হবে অনেক রাস্তাও।

আজ 21শে জুলাই এর সমাবেশ, বন্ধ মহানগরের একাধিক রাস্তা, কোন পথে যাবেন?
ছবি Google থেকে

গতকালই উত্তরবঙ্গের জেলাগুলি থেকে প্রচুর কর্মী সমর্থক শহরে উপস্থিত হয়েছেন। তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছে তৃণমূল। আজও সকালে ট্রেন গুলিতে উত্তরবঙ্গ এবং অন্যান্য জেলা থেকে প্রচুর মানুষ শিয়ালদা এবং হাওড়া স্টেশনে উপস্থিত হয়ে মিছিল করে সভা স্থলে আসবেন। এই কারণেই মিছিল এবং যান নিয়ন্ত্রণের জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। ইতিমধ্যে নির্দেশিকা জারি করে কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আজ কলকাতার সমস্ত এলাকায় ভোর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত কোন ধরনের মালবাহী গাড়ি চালানো যাবেনা।

আজ 21শে জুলাই এর সমাবেশ, বন্ধ মহানগরের একাধিক রাস্তা, কোন পথে যাবেন?
ছবি Google থেকে

শুধু মাত্র শুধুমাত্র অতি প্রয়োজনীয় জিনিস যেমন ওষুধ, সবজি, ফল, দুধ, অক্সিজেন সিলিন্ডার এবং জ্বালানি তেলের গাড়িকে ছাড় দেওয়া হবে। এছাড়াও এই বিজ্ঞপ্তিতে শহরের যে সমস্ত রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত হবে সেগুলোর মধ্যে রয়েছে পুরো আর্মাহাস্ট স্ট্রিট, কেসি সেন স্ট্রিট থেকে বিধান সরণী পর্যন্ত। কলেজ স্ট্রিট দক্ষিণ থেকে উত্তর। ব্রবন ট্রিট, হেয়ার স্ট্রিট, স্ট্যান্ড রোড, বিবি গাঙ্গুলী স্ট্রিট, বেন্টিং স্ট্রিট, বিকে পাল এভিনিউ থেকে লালবাজার পর্যন্ত এবং রবীন্দ্র সরণীতে যান চলাচল নিয়ন্ত্রিত হবে।

আজ 21শে জুলাই এর সমাবেশ, বন্ধ মহানগরের একাধিক রাস্তা, কোন পথে যাবেন?

আজ 21শে জুলাই এর সমাবেশ, বন্ধ মহানগরের একাধিক রাস্তা, কোন পথে যাবেন?
ছবি Google থেকে

কলকাতা পুলিশের পক্ষ থেকে আরো জানানো হয়েছে ভিক্টোরিয়ার কাছাকাছি অঞ্চল, এজেসি বোস রোড এর কিছু অংশ হেস্টিং ট্রিট, ক্যাথিড্রাল রোড ও লাভার্স লেনে আজ রবিবার কোনরকম গাড়ি পার্ক করা যাবে না। এছাড়াও মিছিলের কারণে আজ কলকাতা শহর অঞ্চলে কোন ট্রাম চলাচল করবে না। সব মিলিয়ে আজ যারা বাড়ি থেকে বেরোবেন তাদের এই সমস্ত রাস্তা অ্যাভয়েড করা ভালো।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading