সেরাম ইন্সটিটিউটে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৫, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বৃহস্পতিবার ভয়াবহ আগুন লাগে পুনের সেরাম ইনস্টিটিউটে। এই ঘটনায় ৫ জনের মৃতের খবর পাওয়া গিয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৫টি ইঞ্জিন। দ্রুত চলে আগুন নেভানোর কাজ। আপাতত এখন আগুন নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে। সেইসঙ্গে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: গোহত্যার বিরোধী আইন বৈধ! নির্দেশ কর্ণাটক হাইকোর্টের

জানা গিয়েছে, গেট নম্বর ১-এর কাছে আগুন লাগে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। সুরক্ষিত আছে কোভিশিল্ড। টার্মিনাল লাগোয়া ‘এসইজেড৩’ ভবনে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা জারি রয়েছে এখনও। স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা এসে পৌঁছেছেন সেরামের মঞ্জরীর কারখানার সামনে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে কথা বলেন, পুণের পুরপ্রধানের সঙ্গে। 

এদিন দুপুর তিনটে নাগাদ এই অগ্নিকাণ্ড ঘটে। ইনস্টটিউটের টার্মিনাল ওয়ানের কাছে আগুন লাগে বলে খবর। আগুনের গ্রাসে পড়ে গোটা ইনস্টিটিউট জুড়ে ছড়ায় তীব্র আতঙ্ক। জানা গিয়েছে, ইনস্টিটিউটে যেখানে BCG ভ্যাকসিন তৈরি হয়, সেই মঞ্জরী প্ল্যান্টে আগুন লেগেছে। তারপর ছড়িয়ে পড়েছে গোটা বিল্ডিংয়ে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যলয় ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার তত্ত্বাবধানে করোনার টিকা কোভিশিল্ড তৈরি করছে সেরাম। এই মুহূর্তে গোটা দেশে যেহেতু বিপুল পরিমাণে কোভিশিল্ড টিকা সরবরাহের প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে কোভিশিল্ড প্রস্তুতকারী সেরামের কারখানায় আগুন লাগায় আতঙ্ক বেড়েছিল। যদিও একটি সংবাদ সংস্থা সূত্রে জানানো হয়েছে, টিকা তৈরির ইউনিট এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর