নজরবন্দি ব্যুরোঃ যৌন হেনস্থা ও ধর্ষণের গুরুতর অভিযোগ পাক ক্রিকেটার বাবর আজমের বিরুদ্ধে ।এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে অন্যতম প্রতিভাবান ক্রিকেটার পাকিস্তান অধিনায়ক বাবর আজম। টি ২০ তে তার র্যাঙ্কিং প্রথম। এছাড়া অন্যান্য ফরম্যাট এও প্রথম পাঁচে তার নাম রয়েছে।কিন্তু কেরিয়ারের মধ্যগগনেই তাঁর বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ।
শনিবার এক যুবতী, যিনি কিনা বাবরকে নিজের স্কুলের সময়ের বন্ধু বলে দাবি করেছেন, পাকিস্তান অধিনায়কের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ আনলেন। ওই যুবতীর দাবি, বাবর বছরের পর বছর তাঁকে ব্যবহার করেছেন, নিজের যাবতীয় খরচের টাকা নিয়েছেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন, এমনকী বাবরের সঙ্গে সহবাসের পর মহিলা নাকি অন্তঃসত্ত্বাও হয়েছিলেন।ওই মহিলা বলছেন, পাকিস্তানের তারকা ব্যাটসম্যানের সঙ্গে তাঁর সম্পর্ক সেই ২০১০ সাল থেকে।
তখনও বাবরের এত খাতি ছিল না। স্কুলে পড়াকালীনই বাবর তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দেন। এমনকী, তাঁরা পালিয়ে বিয়ে করার সিদ্ধান্তও নেন। কিন্তু এরই মধ্যে জাতীয় দলে ডাক পেয়ে যান বাবর। এবং খ্যাতির শিখরে পৌঁছতেই বেঁকে বসেন। মহিলাকে নাকি এই ঘটনা প্রকাশ্যে না আনার জন্য চাপ দেওয়া হত। মারধর করা হত, এমনকী, খুনের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি মহিলার।এ বিষয়ে বাবর আজমের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।
যৌন হেনস্থা ও ধর্ষণের গুরুতর অভিযোগ পাক ক্রিকেটার বাবর আজমের বিরুদ্ধে । তিনি এই মুহূর্তে নিউজিল্যান্ডে। পাক দলের বাকি সদস্যদের সঙ্গে বন্দি আছেন। ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ হলেই কিইয়িদের বিরুদ্ধে টেস্ট ও ট-২০ খেলার কথা পাক দলের।



