Child Selling: লাখ টাকার বিনিময়ে শিশু বিক্রি, অভিযুক্ত হাওড়ার বেসরকারি হোম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  দত্তক দেওয়ার নামে বিক্রি হচ্ছে শিশু, তার বিনিময়ে বেসরকারি হোম কর্তৃপক্ষের একাংশের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। অভিযোগ উঠেছে হাওড়ার একটি বেসরকারি হোম এর বিরুদ্ধে। হাওড়ার সালকিয়ার ঘটনায় পুলিশের জালে ৯ জন। ধৃতদের মধ্যে হাওড়ার প্রাক্তন ডেপুটি মেয়রের পুত্রবধূ এবং একজন সরকারি আধিকারিকও রয়েছেন।

আরও পড়ুনঃ আপত্তিকর ম্যাসেজ পাঠানো অন্যায় নয়, বিশেষ ঘোষণা মুম্বই আদালতের

স্থানীয়দের দাবি, হাওড়ার সালকিয়ার বেসরকারি হোমে থাকত সদ্যোজাত শিশুরাও। এই হোম থেকে নিঃসন্তান দম্পতিরা শর্তসাপেক্ষে শিশুদের দত্তক নিতে পারতেন। অনলাইনেই দত্তক নিতে পারতেন তাঁরা। অভিযোগ, সেই সুযোগকে হাতিয়ার করে শিশুবিক্রির জাল বিছিয়েছিল বেশ কয়েকজন। তারা শিশুদের দত্তক দেওয়ার নাম করে বিক্রি করে দিত। কোনও কোনও শিশুর উপর যৌন নির্যাতন চলত বলেও অভিযোগ।

দীর্ঘদিন ধরেই ওই বেসরকারি হোমের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। সে কারণে হাওড়া সিটি পুলিশের তরফে তদন্ত শুরু হয়। একটি বিশেষ দলও গঠন করা হয়। হাওড়া সিটি পুলিশের কমিশনার সি সুধাকরের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী শুক্রবার রাতে ওই হোমে অভিযান চালায়। স্থানীয়রা জানান, পুলিশকর্মীরা আচমকাই হোমে হানা দেন। কিছু বুঝে ওঠার আগেই হোমে থাকা প্রত্যেক শিশুকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। ৯ জনকে পুলিশের গাড়িতেও তোলা হয়। ধৃতদের মধ্যে একজন সরকারি আধিকারিক রয়েছেন। হাওড়ার প্রাক্তন ডেপুটি মেয়র মিনতি অধিকারীর পুত্রবধূ গীতশ্রীও রয়েছে সেই তালিকায়।

লাখ টাকার বিনিময়ে শিশু বিক্রি, বেসরকারি হোমে ধৃত ৯

লাখ টাকার বিনিময়ে শিশু বিক্রি, অভিযুক্ত হাওড়ার বেসরকারি হোম
লাখ টাকার বিনিময়ে শিশু বিক্রি, অভিযুক্ত হাওড়ার বেসরকারি হোম

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রায় সকলেই। বেসরকারি হোম থেকে শিশু বিক্রির অভিযোগে ধৃতদের কঠোর শাস্তির দাবি প্রায় সকলেরই। অভিযুক্তরা অবশ্যই শাস্তি পাবে বলেই জানান নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। এর আগে জলপাইগুড়ির হোম কাণ্ডেও একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছিল। হাওড়ার হোম কাণ্ডের জাল ঠিক কতটা গভীর পর্যন্ত বিস্তৃত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত