নজরবন্দি ব্যুরোঃ BJP নেতার ওপর হামলার অভিযোগ, ১০০ কৃষকের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করল পুলিশ! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হরিয়ানায়। হরিয়ানার ডেপুটি স্পিকারের গাড়িতে হামলার অভিযোগে কৃষকদের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করল পুলিশ। গত ১১ জুলাই ওই বিজেপি নেতা রণবীর গাঙ্গোয়ার গাড়িতে হামলা করেছিল বিক্ষোভকারীরা। মামলায় মূলত দুই কৃষক নেতা কে টার্গেট করা হয়েছে বলে খবর।
আরও পড়ুনঃ পরীক্ষার্থীদের উঠতে দিতে হবে স্টাফ স্পেশালে, রেলকে চিঠি দিল রাজ্য!
BJP নেতার ওপর হামলার অভিযোগ পেয়ে কৃষক আন্দোলনের দুই নেতা হরিচরণ সিং ও প্রহ্লাদ সিংয়ের বিরুদ্ধেে খুনের অভিযোগ এনেছে হরিয়ানা পুলিশ। সাথে জোড়া হয়েছে দেশদ্রোহের মামলা। কৃষক আন্দোলনে অংশগ্রহণকারী অন্যতম সংগঠন ‘সাম্যযুক্ত কিষান মোর্চা’ এই ঘটনাত তীব্র প্রতীবাদ করেছে। মোর্চার তরফে তরফে জানানো হয়েছে কৃষকদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই ‘মিথ্যা ও মনগড়া’।
উল্লেখ্য, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার আগেই কৃষকদের হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘‘সীমা ছাড়ালে কারও ভাল হবে না। আমরা শান্তির বাতাবরণ বজায় রাখলেও ওরা কিন্তু ক্রমাগত হুমকি দিয়ে চলেছে।’’ সেই হুশিয়ারির পরেই দেশদ্রোহের মামলা দেওয়া হল কৃষকদের ওপর। হরিয়ানার ১০০ জন কৃষকের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করল বিজেপি!
BJP নেতার ওপর হামলার অভিযোগ, ১০০ কৃষকের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করল হরিয়ানার বিজেপি সরকার।

প্রসঙ্গত, একই দিনে রাষ্ট্রদ্রোহীতা নিয়ে কেন্দ্রের কাছে বড় প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে দেশের সর্বোচ্চ আদালতের প্রশ্ন, স্বাধীনতার ৭৫ বছর পর রাষ্ট্রদ্রোহ আইনের কোন প্রয়োজনীয়তা আছে কি? সুপ্রিম কোর্টের বক্তব্য, রাষ্ট্রদ্রোহ একটি ঔপনিবেশিক আইন। যা ব্রিটিশরা ব্যবহার করতো। গান্ধী, বাল গঙ্গাধর তিলকের উপর এই আইন জারি করা হয়েছিল সেই একই আইন এখন ব্যাবহার করা কি খুব প্রয়োজন?



