নজরবন্দি ব্যুরো: এবছর ১ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফায় ৩০ বিধানসভা আসনে ভোট গ্রহণ হবে। ওই ৩০ আসনের মধ্যে সারা দেশের মানুষের নজর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের দিকে।এই আসনে লড়বেন মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটে যে ৬ কেন্দ্র লাল সতর্কতা কেন্দ্র বা রেড অ্যালার্ট কনস্টিটিউয়েন্সি হিসেবে চিহ্নিত হয়েছে তার মধ্যে অন্যতম হল নন্দীগ্রাম।
আরও পড়ুনঃ লক্ষ্য সংখ্যালঘু ভোট, রাজ্যে প্রচারে আসছেন মিম প্রধান ওয়েইসি।


সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের খাসতালুক হিসেবে পরিচিত পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ও লাল সতর্কতা কেন্দ্রের তকমা পেয়েছে এবার। ওই আসনে লড়াইয়ের আসরে রয়েছেন ৫ জন। তার মধ্যে সিপিএম, বিজেপি ও এসইউসি প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।
গতকাল বুধবার বেসরকারি নির্বাচনী নজরদার সংস্থা ওয়েস্টবেঙ্গল ইলেকশন ওয়াচের পক্ষ থেকে দ্বিতীয় দফার ভোটে অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিস্লেষণ করে এক রিপোর্ট জনসমক্ষে আনা হয়েছে। ওই রিপোর্ট বলছে, দ্বিতীয় দফার ভোটে রাজ্যের ৩০ আসনের মধ্যে ৬ আসনে তিন বা ততোধিক প্রার্থী রয়েছদেন যাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।
প্রসঙ্গ,ওই কেন্দ্রগুলি নির্বাচন কমিশনের কাছে রেড অ্যালার্ট কেন্দ্র হিসেবে বিবেচিত।তালিকায় প্রথমেই রয়েছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্র। ওই আসনে জেতার জন্য লড়াইয়ে নেমেছেন ৬ জন। তার মধ্যে চার জনের বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রয়েছে। ওই চার জন হলেন বিজেপি, তৃণমূল কংগ্রেস, সিপিআই ও নির্দল প্রার্থী। পাঁশকুড়া পূর্ব আসনে ৭ জন প্রার্থী ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন তার মধ্যে ৩ জনই ফৌজদারি মামলায় অভিযুক্ত।









