পুজোর আগেই চালু হবে শিয়ালদহ মেট্রো, ট্রায়াল শুরু পরশুই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পুজোর আগেই চালু হবে শিয়ালদহ মেট্রো, প্রায় শেষের মুখেই কাজ। ট্রায়াল শুরু হবে আগামী পরশু অর্থাৎ শনিবার থেকে। পরশু থেকে ফুলবাগান থেকে শিয়ালদাহ পর্যন্ত চলবে ট্রায়াল। বর্তমানে  সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত সাধারণ যাত্রীদের নিয়ে ছুটছে মেট্রো রেল।

আরও পড়ুনঃ দেবাশিসের জায়গায় ফিরহাদ, হিডকোর নয়া চেয়ারম্যান হলেন রাজ্যের পরিবহণমন্ত্রী

এবার সেই সঙ্গেই যোগ হবে শিয়ালদহ। অর্থাৎ সেক্টর ৫ থেকে শিয়ালদহ পর্যন্ত ছুটবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত একদিকে সুড়ঙ্গ তৈরির কাজ প্রায় শেষ। প্রায় শেষের মুখে রেললাইন থেকে থার্ড‌লাইন পাতার কাজও। এবার অপেক্ষা ট্রায়ালের পর সাধারণ ভাবে চালু হওয়া।

পুজোর আগেই চালু হবে শিয়ালদহ মেট্রো, শেষের মুখে প্রস্তুতি। 

পুজোর আগেই চালু হবে শিয়ালদহ মেট্রো, ট্রায়াল শুরু পরশুই
পুজোর আগেই চালু হবে শিয়ালদহ মেট্রো, ট্রায়াল শুরু পরশুই

সব ঠিক থাকলে পুজোর আগেই সাধারণ যাত্রীদের জন্য খুলে যাবে দরজা। শিয়ালদাহ পর্যন্ত মেট্রো যোগাযোগ শুরু হলে শুধু কলকাতা নয় আসেপাশের শহরতলি থেকে আসা নিত্যযাত্রী এমনকি সুবিধা হবে সকল রাজ্যবাসীর। মেট্রো রেল কর্তৃপক্ষের বক্তব্য, ২০২৫ সাল নাগাদ শিয়ালদাহ মেট্রো রেল অফিসে অফিস টাইমে ঢুকবেন প্রায় হাজার ১৭ মানুষ। বেরোবেন স্টেশন থেকে কমবেশি ততোধিক মানুষ।

সেই মতো প্রথম থেকেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল বেশ বড় আকারে।। ১৩টি এসকেলেটর, পাঁচটি লিফ্ট, এবং ন’টি সিঁড়ি থাকবে শিয়ালদহ স্টেশনের ভেতরে। মাটি থেকে ১৬.৫ মিটার নিচে বসানো হয়েছে শিয়ালদহ মেট্রোর ট্র্যাক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন