নজরবন্দি ব্যুরোঃ দেবাশিসের জায়গায় ফিরহাদ, এবার হিডকোর চেয়ারম্যানের পদে বসলেন রাজ্যের পরিবহনমন্ত্রী। আজ আবাসন দফতর থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে এই তথ্য। নোটিস জারি করে বলা হয়েছে, ‘এখন থেকে হিডকোর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম।’
আরও পড়ুনঃ ইলেকট্রিক বাস কারখানা-নয়া সড়ক হোক বাংলায়, মন্ত্রী গড়কড়ির কাছে আর্জি মমতার
বাংলায় তৃণমূল ক্ষমতায় আসার আগেই বাম জামানায় রাজারহাট-নিউটাউন উপনগরী তৈরির সময় তৎকালীন আবাসন মন্ত্রী গৌতম দেব উদ্যোগ নিয়ে তৈরি করেছিলেন হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। বহু দিন ধরেই এর চেয়ারম্যান পদে ছিলেন দেবাশিস সেন।
দেবাশিসের জায়গায় ফিরহাদ, বাম নেতা গৌতম দেবের গড়া সংস্থার চেয়ারম্যান হলেন তৃণমূলের মন্ত্রী।

তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের তত্বাবধানে একে একে তৈরি হয়েছে রাজারহাট-নিউটাউনের একাধিক আবাসন, বিশ্ববাংলা গেট, ইকো পার্কা তৈরি হয়েছে। রাজ্যের একাধিক দায়িত্ব সামলানো প্রাক্তন আমলার ওপরেই এই বিষয়ে ভরসা রেখেছিলেন মমতা।
গত বছর ৩১ এ জানুয়ারি তিনি অবসর গ্রহণ করলেও দু’বছরের জন্য তাঁকেই ঐ পদে বহাল রেখেছিল সরকার। তবে আজ কেন আচমকা তাঁকে সরিয়ে ফিরহাদকে আনা হলো সেই নিয়েই শুরু হয়েছে জল্পনা। যদিও দেবাশিস সেন থেকে আবাসন দপ্তর এই প্রসঙ্গে মুখ খোলেনি কেউ।



