নজরবন্দি ব্যুরোঃ ইলেকট্রিক বাস কারখানা-নয়া সড়ক হোক বাংলায়, কেন্দ্রীয় মন্ত্রী নিতীন গড়করির সঙ্গে দেখা করে আরও একগুচ্ছ আবেদন জানিয়েছেন বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি যাওয়ার পর থেকেই টানা বৈঠক করছেন মমতা। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সোনিয়া গান্ধী, কেজরীওয়াল সহ একাধিক নেতামন্ত্রীদের সঙ্গে ব্যাক টু ব্যাক মিটিং করে চলেছেন দিল্লি যাওয়ার পর থেকেই।
আরও পড়ুনঃ আগাম জামিন IPAC-এর সদস্যদের, বিপ্লব দেবের বিরুদ্ধে ক্ষোভ তৃণমূলের
২১-এ জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়েই মমতা বলেছিলেন দিল্লি গিয়ে বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। ডাক দিয়েছিলেন ২৪ এর যুদ্ধের লক্ষ্যে এখন থেকেই বিরোধী দলগুলিকে এক হওয়ার। সেই মতোই কংগ্রেসের একাধিক নেতার সঙ্গে বৈঠক করেছেন।
ইলেকট্রিক বাস কারখানা হোক রাজ্যে, কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর কাছে আর্জি মমতার।

বৈঠক করেছেন সোনিয়া-কেজরীওয়ালের সঙ্গেও। সেসবের পাশাপাশি রাজ্যের দাবি দাওয়া নিয়ে আজ বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নিতীন গড়করির সঙ্গে। বৈঠকের পরে সাংবাদিকদের মমতা জনিয়েছেন ,‘‘আমাদের রাজ্যে যাতে ইলেকট্রিক বাস, অটো, স্কুটারের কারখানা তৈরি করা হয়, তার জন্য আবেদন জানিয়েছি। বাংলার সীমানায় বাংলাদেশ, নেপাল, ভুটান এবং উত্তর-পূর্বের রাজ্যগুলি রয়েছে। আমাদের ভাল সড়ক চাই, এই বিষয়টিও জানিয়েছি।’’
সূত্রের খবর, কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতির গডকড়ির কাছে বৈঠকে রাজ্যের জন্য একগুচ্ছ দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দিঘায় রাস্তার সংখ্যা বাড়ানোর আবেদন, বারাসত-বনগাঁর জন্য রাস্তার আবেদন, সুন্দরবনেও রাস্তা বাড়ানোর দাবি সহ ম্যানুফ্যাকচারিং এর শিল্প কারখানা তৈরির কথা বলেছেন।

নিতীন গড়করির দফতর থেকে ট্যুইট করে উভয়ের বৈঠকের ছবিও দেওয়া হয়েছে সামাজিক মাধ্যমে। সঙ্গে লেখা হয়েছে, ‘বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী। আধিকারিকদের উপস্থিতিতে বিভিন্ন সড়ক প্রকল্প নিয়ে কথা হয়েছে দু’জনের মধ্যে।’



