সংক্রমণ রুখতেই শিয়ালদহে মরণফাঁদ ব্যারিকেড! অসুস্থ হয়ে যাত্রীর মৃত্যুতে ক্ষোভ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : সংক্রমণ রুখতেই শিয়ালদহে মরণফাঁদ ব্যারিকেড! সংক্রমণ এড়াতেই শিয়ালদহে ভিড় এড়ানোর পরিকল্পনা নিয়েছে রেল কর্তৃপক্ষ। আর তার জেরেই হলো বিপত্তি। সোমবারই ব্যারিকেডের ভিতরে ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন,এক যাত্রী। পরে তাঁর মৃত্যুও হয়। ফলে যাত্রী মৃত্যু নিয়েই এদিন শিয়ালদহ চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা।

আরও পড়ুনঃ ১১ই ডিসেম্বর থেকে টিকাকরন শুরু আমেরিকায়, মে মাসের মধ্যেই পাবেন সব নাগরিক!

যাত্রীদের দাবি, ব্যারিকেড দেওয়ার কারনে ট্রেন ঢুকতেই বিপর্যয় সীমাহীন পর্যায় চলে যায়। অনেকেই ভিড়ের চাপে আহত হচ্ছেন বলে দাবি। সোমবার ভিড়ের চাপে অসুস্থ এক যাত্রী বেড়িয়ে আসেন হ্যাংগিং গার্ডেনের সামনে। সেখানে এসেই অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান তিনি।

সঙ্গে সঙ্গে তাঁকে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। আর এরপরেই ব্যারিকেড তুলতে সরব হন যাত্রীরা। অভিযোগ, যাতায়াতের আলাদা লেন তৈরী করা হয়েছে। তাতে একজন করে করে ঢুকছেন। কিন্তু ট্রেন এলেই বদলাচ্ছে পরিস্থিতি। ভিড় থেকে বেরনোয় বাড়ছে হুড়োহুড়ি। পদপিষ্ট হওয়ার আশঙ্কা থাকছে।

সংক্রমণ রুখতেই শিয়ালদহে মরণফাঁদ ব্যারিকেড! যাত্রীদের অভিযোগ, রেলে কোভিড সংক্রান্ত কোনও স্বাস্থ্যবিধি মেনে কিছুই হচ্ছে না। লোকাল চালুর কয়েকদিনের মধ্যেই অ্যাম্বুল্যান্স, স্যানিটাইজার গায়েব হয়েছে। এই ব্যারিকেডের জেরে শুধু অসুবিধাই সার। ব্যারিকেড তোলার দাবি জানিয়েছেন তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন