School Teachers: স্কুলেই চলছে মদের ঠেক, আসর জমাচ্ছেন শিক্ষকরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পশ্চিম মেদিনীপুরের কেশপুরে এক প্রাথমিক স্কুলে সদ্য বিয়ে হওয়া শিক্ষক তাঁর সহকর্মীদের স্কুলেই মাংস ভাত এবং মদ খাওয়ানোর কথা বলেছিলেন। সেইমতো গত শনিবার আয়োজনও হয় তা। এর প্রতিবাদে গতকাল, সোমবার স্কুলের সামনে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন। স্কুলের শিক্ষকদের দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখেন অভিভাবক ও গ্রামবাসীদের একাংশ। ভবিষ্যতে আর এরকম হবে না, এই মুচলেকা দিয়ে পরে ছাড়া পান শিক্ষকরা।

আরও পড়ুনঃ প্রশান্ত কিশোরের কাজে অসন্তুষ্ট গোয়া তৃণমূল প্রধান, উগরে দিলেন ক্ষোভ

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা ও পরিচালন কমিটির কয়েকজন মিলে মদ মাংস খাওয়া হয়েছে এই অভিযোগ তুলে বিক্ষোভ করে স্কুল বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটল কেশপুরের মাই পুর প্রাথমিক বিদ্যালয়ে। গত শনিবার স্কুল ছুটির পরে স্কুলেরই এক শিক্ষকের বিয়ে হওয়ার জন্য স্কুলে অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের ও পরিচালন কমিটির কয়েকজনকে ভোজ খাওয়ানোর ব্যবস্থা করেন। এই ঘটনায় গ্রামের বেশ কিছু লোকজন ও অভিভাবক প্ল্যাকার্ড হাতে নিয়ে স্কুলে বিক্ষোভ করেন।

শুধু তাই নয়, শিক্ষক-শিক্ষিকাদের ঘেরাও করে রাখেন। তাদের অভিযোগ, স্কুলের ভেতরে জ্যান্ত পাঠা কাটা হয়েছে এবং মদ মাংস খাওয়া হয়েছে। এই অভিযোগে বেশ কিছুক্ষণ শিক্ষক-শিক্ষিকাদের ঘেরাও করে রাখেন। অবশেষে প্রধান শিক্ষককে মুচলেকা দেওয়া করানো হয়। যদিও এই ঘটনার প্রতিবাদে আগামী বুধবার পর্যন্ত স্কুল বন্ধ থাকবে এমনটাই জানিয়েছেন প্রতিবাদকারীরা। সবাইকে নিয়ে মিটিং করে স্কুল খোলার সিদ্ধান্ত হবে এমনটাই জানান হয়।

যদিও পশ্চিম মেদিনীপুরের কেশপুরে মাইপুর প্রাথমিক বিদ্যালয়ের (Keshpur Maipur Primary School) প্রধান শিক্ষক স্বপন মিশ্র এ বিষয়ে জানান যে স্কুল ছুটির পরে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। শিক্ষক-শিক্ষিকাদের জন্য এবং স্কুল খোলার পরে ছাত্র-ছাত্রীদের খাওয়ানো হবে বলে জানান ওই শিক্ষক। কিন্তু যে অভিযোগ তোলা হচ্ছে তা ভিত্তিহীন বলেই দাবি করেন তিনি।

স্কুলেই চলছে মদের ঠেক, আসর জমাচ্ছেন শিক্ষকরা

স্কুলেই চলছে মদের ঠেক, আসর জমাচ্ছেন শিক্ষকরা
স্কুলেই চলছে মদের ঠেক, আসর জমাচ্ছেন শিক্ষকরা

প্রধান শিক্ষকের বক্তব্য, মাংস কেনা হয়েছে বাইরে থেকেই। স্কুলে এমন কোনও ঘটনা ঘটেনি। মদ খাওয়ার মতন কোনও ঘটনা ঘটেনি। কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। পাশাপাশি তিনি এও বলেন যে  তাঁকে চাপ দিয়ে মুচলেকা লেখানো হয়েছে। সূত্রের খবর, আগামীকাল অভিভাবকদের সঙ্গে বৈঠকের পর স্কুল খোলা হবে বলে জানানো হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন