মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানিয়ে পোস্ট ইস্টবেঙ্গলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত কয়েক মাস ধরেই ইস্টবেঙ্গল ও শ্রী সিমেন্টে কর্তাদের মধ্যে ব্যাপক মতভেদ দেখা দিয়েছিল। যারফলে এক সময় চুক্তি ছেড়ে বেড়িয়ে আশার কথাও শোনা যায় লগ্নিকারী সংস্থার তরফ থেকে। সেইমত দিন কয়েক আগেও চুক্তি শেষ করে স্পোর্টিং রাইট্‌স ফিরিয়ে দেওয়ার চিঠি ও পাঠানো হয় লাল-হলুদ তাঁবুতে। তারপরেই সমস্ত বিষয়টি নিজের হাতে তুলে নেন মমতা বন্ধোপাধ্যায় এবং তাঁর হাত ধরেই এবারের আইএসএলে যায়গা নিশ্চিত হয়ে যায় ইস্টবেঙ্গলের।

আরও পড়ুনঃISL এর পাশাপাশি কলকাতা লিগে ও দল নামাতে মরিয়া ইস্টবেঙ্গল

তাই মুখ্যমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানিয়ে, আজ ঘণ্টাকয়েক আগে নিজেদের ফেসবুক পেজে একটি পোস্ট করা হয়। যেখানে লেখা হয়, ” আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে চাই ওনার সব সময়ে আমাদের পাশে থাকার জন্য ৷ পাশাপাশি ক্লাব সমর্থকদেরও ধন্যবাদ জানাই তাদের ক্লাবের প্রতি এত ভালোবাসার জন্য ৷ যদিও হাতে কম সময় রয়েছে, আমরা তাও চেষ্টা করব নিজেদের সেরাটা দিতে ৷ লাল-হলুদের পতাকা এমনই সর্বদা উঁচুতে উড়তে থাকুক ! ’’

মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানিয়ে পোস্ট ইস্টবেঙ্গলের
মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানিয়ে পোস্ট ইস্টবেঙ্গলের

এর আগেও খেলা দিবসের মঞ্চ থেকে এই সমস্যা সমাধানের জন্য ক্লাব কর্তাদের ছেড়ে খেলার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাতেও পরিস্থিতির কোনো রকমের বদল ঘটেনি বরং সম্পর্কের অবনতি ই ঘটতে ঘটতে তা শেষের পথে চলে যায়।যা নিয়ে মাঝখানে বিরক্ত ও হয়ে পড়েন তিনি।যারফলে শেষ আশার আলো টুকু ও হারাতে বসেছিল সমর্থকরা। কিন্তু শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রীর দৌলতে নাটকীয় ভাবে লড়াইতে ফিরে আসে ইস্টবেঙ্গল।

মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানিয়ে ফেসবুক পোস্ট লাল-হলুদের

তারপরেই  মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘শ্রী সিমেন্টসের সিদ্ধান্তে ভেঙে পড়েছিলাম৷  শেষ মুহূর্তে অংশগ্রহণ আটকে গেলে কোটি কোটি ইস্টবেঙ্গল সমর্থক কোথায় যাবে? কিন্তু আজ আমি খুবই খুশি৷ আমার ধারণা ইস্টবেঙ্গল আইএসএল খেললে মোহনবাগান সমর্থকরাও খুশি হবে৷’’ তবে এই অল্প সময় দল তৈরি করে মাঠে নামাটাই সব থেকে বড় চ্যালেঙ্গ লাল- হলুদের।

sc eb 5

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন