ISL এর পাশাপাশি কলকাতা লিগে ও দল নামাতে মরিয়া ইস্টবেঙ্গল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিগত কয়েক মাস ধরেই লগ্নিকারি সংস্থার সঙ্গে ডামাডোল পরিস্থিতি দেখা দিয়েছিল লাল-হলুদের। তবে গতকাল ফের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সকল সমস্যার সমাধান হয়। যারফলে এবারের আইএসএল খেলা নিশ্চিত ইস্টবেঙ্গলের। তবে  সময় অত্যন্ত কম থাকায় দল গঠন করাতেই মন নিবেস করতে চান সকলে।

আরও পড়ুনঃ৯/১১ হামলার জন্য দায়ী নন ওসামা বিন লাদেন! দাবি তালিবান মুখপাত্রের

গতকাল ক্লাবের তরফ থেকে শ্রী সিমেন্ট কর্তাদের একটি চিঠি দিয়ে দল গঠনের জন্য সমস্ত রকমের সাহায্য করার কথা বলা হয়েছে । তবে শুধুমাত্র আইএসএল নয় আসন্ন কলকাতা লিগে ও দল নামানোর কথা বলা হয়েছে।যারফলে  আগামী ৩১ তারিখ ভবানীপুরের বিরুদ্ধে হয়ত মাঠে নামতে দেখা যাবে লাল-হলুদ ব্রিগেড কে।

eb team 1

পড়শি ক্লাব মোহনবাগানের তরফ থেকে গত পরশু দিন রাতেই  এক আইএফএ কর্তাকে ফোন করে কলকাতা ফুটবল লিগে দল না নামানোর কথা জানানো হয়েছিল। এরপর স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছিল তাহলে কি ইস্টবেঙ্গল ও সরে দাঁড়াবে এই লিগ থেকে ?

ISL এর পাশাপাশি কলকাতা লিগে ও খেলতে চাই লাল-হলুদ 

তবে ক্লাব সুত্রে খবর কলকাতা লিগে ও মাঠে নামতে মরিয়া ইস্টবেঙ্গল।তবে এই অল্প দিনের মধ্যে কতটা শক্তিশালী দল গঠন করতে পারবে ইস্টবেঙ্গল, সেই নিয়েই যথেষ্ট চিন্তায় ফুটবল আনুরাগীরা।

ISL এর পাশাপাশি কলকাতা লিগে ও দল নামাতে মরিয়া ইস্টবেঙ্গল
ISL এর পাশাপাশি কলকাতা লিগে ও দল নামাতে মরিয়া ইস্টবেঙ্গল

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন