সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল CBI, ত্রুটিপূর্ণ আবেদন গ্রহণই করল না শীর্ষ আদালত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল CBI, ত্রুটিপূর্ণ আবেদন গ্রহণই করল না শীর্ষ আদালত। নারদা মামলায় আজ কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের শুনানির পরেও স্বস্তি পেলেন না চার হেভিওয়েট। আপাতত থাকতে হবে গৃহবন্দিই। মামলার পরবর্তী শুনানি আগামী বুধবার জানিয়ে দিল হাইকোর্ট। এদিকে আজ বিচারপতি বেঞ্চের তিরস্কারের মুখে পড়ল ঘটনার তদন্তকারী সংস্থা CBI। গত শুক্রবার এই সংক্রান্ত শুনানিতে ৪ নেতার অন্তর্বর্তী জামিন নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের মতানৈক্য হওয়ায় বৃহত্তর বেঞ্চ তৈরি করা হয়।

আরও পড়ুনঃ ‘আমফানের’ থেকেও ভয়ঙ্কর হতে পারে ‘ইয়াস’, বৈঠকের পর আশঙ্কা প্রকাশ মমতার।

প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের সঙ্গে এই বেঞ্চের অন্যান্যরা হলেন বিচারপতি অরিজিত্‍ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি হরিশ ট্যান্ডন। এঁদের এজলাসেই জামিন মামলার শুনানি শুরু হয় বেলা ১১টায়। এর মাঝেই মামলার শুনানি স্থগিত রাখার আবেদন জানান CBI। কিন্তু তাঁদের সেই আর্জি এদিন খারিজ হয়ে যায় আদালতে। বিচারপতিরা প্রশ্ন করেন, ঘূর্ণিঝড় এলে বুধবার কীভাবে হবে এই মামলার শুনানি হবে? এদিন নারদ মামলা বৃহত্তর বেঞ্চে শুনানি শুরু হলে প্রথমেই ধাক্কা খায় CBI। তাদের আবেদন খারিজ করে চলে শুনানি। এছাড়াও এদিন CBI-এর আইনজীবিকে বারবার একাধিক বিষয়ে প্রশ্ন করে পাঁচ বিচারপতির বেঞ্চ।

কেন চার্জশিট জমার দিনেই ওই নেতাদের গ্রেফতার করা হয়েছিল? বিচারপতি আই পি মুখোপাধ্যায়ের প্রশ্নের মুখে পড়েন সলিসিটার জেনারেল তুষার মেহতা। এদিন আদালতে বিচারপতিদের প্রশ্নে CBI-এর গ্রেফতারি নিয়ে চুপ থাকেন তুষার মেহতা। আদালতের তরফে CBI-এর আইনজীবির কাছে বাইরের রাজ্যে মামলা স্থানান্তর নিয়ে স্ট্যাটাস জানতে চাওয়া হয়। প্রসঙ্গত গতকাল মাঝরাতে হাইকোর্টের শুনানি স্থগিত রাখার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করে CBI। সেই উত্তর না মেলায় আজ শুনানি হয় হাইকোর্টে। পাশাপাশি বিচারপতিদের কঠিন প্রশ্নের মুখে পড়ে তারা।

সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল CBI, ত্রুটিপূর্ণ আবেদন গ্রহণই করল না শীর্ষ আদালত। আর এবার সুপ্রিম কোর্টে গৃহীতই হল না সিবিআইয়ের নারদ-আবেদন। আবেদনে এক ডজন ভুল থাকায় শীর্ষ আদালত তা নাকচ করে দিয়ে ত্রুটি শুধরে ফের আবেদন করতে বলেছে।  এদিন মামলার বিস্তারিত দেখার পর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল জানিয়ে দেন, আবেদনে পদ্ধতিগত অন্তত ১২টি ত্রুটি পাওয়া গিয়েছে। তাই তা গ্রহণ করা হচ্ছে না। এই ঘটনার পর ফের নারদা মামলায় ধাক্কা খেল CBI তা বলাই বাহুল্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন