নেতাজীর শ্রদ্ধার্ঘে একগুচ্ছ নতুন বাস চালু করল SBSTC

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নেতাজীর শ্রদ্ধার্ঘে একগুচ্ছ নতুন বাস চালু করল SBSTC, নেতাজি ১২৫ তম জন্মজয়ন্তীকে নিয়ে শুরু হয়েছে কেন্দ্র-রাজ্য চাপানউতোর। বুধবারই কেন্দ্রের তরফ থেকে হাওড়া-কালকা মেলের নাম পরিবর্তন করে ‘নেতাজী এক্সপ্রেস ‘ করা হয়েছে। এরপর রাজ্যের তরফে নেতাজীকে শ্রদ্ধাজ্ঞাপনে একাধিক ভাবনার কথা ঘোষণা করেছে এসবিএসটিসি। আর এভাবেই দেশনায়কের জন্মদিবসকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন।

আরও পড়ুন: অবশেষে নতিস্বীকার! কৃষি আইন স্থগিত রাখার সিদ্ধান্ত কেন্দ্রের! জানুন

কেন্দ্র এই দিনটিকে ‘পরাক্রম দিবস’ হিসাবে ঘোষণা করতেই তার বিরোধিতা করে ফরওয়ার্ড ব্লক। ‘দেশপ্রেম দিবস’ হিসাবে পালনের দাবি করে তারা । যদিও রাজ্যের শাসক দল এই দিনটিকে ‘দেশনায়ক দিবস’ হিসাবে ঘোষণা করেছে। কীভাবে ১২৫ তম জন্মজয়ন্তীতে নেতাজিকে শ্রদ্ধা জানানো হবে তা নিয়ে চলছে কেন্দ্র-রাজ্য ‘প্রতিযোগিতা’। কেন্দ্র বনাম রাজ্যের এই প্রতিযোগীতায় একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করেছে এসবিএসটিসি। তাদের তরফে জানানো হয়েছে, কৃষ্ণনগর বাস টার্মিনাসকে ‘নেতাজি সুভাষ এসবিএসটিসি বাস টার্মিনাস’ নামকরণ করা হবে।

বেশ কয়েকটি রুটেও একটি করে নতুন বাস পরিষেবা চালু করা হবে। যেমন মায়াপুর থেকে শিলিগুড়ি পর্যন্ত একটি বাস সার্ভিসের নাম দেওয়া হবে ‘নেতাজি এক্সপ্রেস’। টালিগঞ্জ থেকে তারাপীঠ পর্যন্ত বাস সার্ভিসের নাম দেওয়া হবে ‘আজাদ হিন্দ এক্সপ্রেস’। টালিগঞ্জ থেকে ঝাড়গ্রাম পর্যন্ত বাস সার্ভিসের নাম দেওয়া হবে ‘জয় হিন্দ এক্সপ্রেস’ । এদিকে, কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আগামী ২৩ জানুয়ারির মূল অনুষ্ঠানের আয়োজন হচ্ছে কলকাতার ভিক্টোরিয়া হলে। যার উদ্বোধনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । একুশের নির্বাচনের আগে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সংঘাতের আবহে মোদির বাংলা সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

নেতাজীর শ্রদ্ধার্ঘে একগুচ্ছ নতুন বাস চালু করল SBSTC, যদিও কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল স্পষ্ট করে দিয়েছেন, এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে। প্রোটোকল অনুযায়ী তাঁরও উপস্থিত থাকার কথা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন