বিচার চাইতে রাস্তায় নামবেন তো? তন্ময় কাণ্ডে প্রতিবাদীদের দিকে প্রশ্ন ছুঁড়লেন সয়ান্তিকা

আমরা সকলেই চেয়েছিলাম অভয়ার জন্য বিচার, এখনও চাইছি… তো তাঁরা এবারও মানববন্ধন করবেন তো?

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সাংবাদিক হেনস্থার অভিযোগ প্রসঙ্গে সিপিএমের সাসপেন্ড হওয়া নেতা তন্ময় ভট্টাচার্যকে তোপ দাগলেন বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এরই পাশাপাশি আরজি কর কাণ্ডের প্রতিবাদীদের উদ্দেশে সায়ন্তিকার প্রশ্ন, ‘এবার আপনারা পথে নামবেন তো?’ তিনি আরও প্রশ্ন তোলেন, ‘যাঁরা অভয়ার বিচারের দাবিতে মানববন্ধন, রাত দখল করেছিলেন, তাঁরা এবারও বিচার চাইবেন তো?

যাঁরা অভয়ার জন্য বিচার চেয়েছিলেন, আমরা সকলেই চেয়েছিলাম অভয়ার জন্য বিচার, এখনও চাইছি… তো তাঁরা এবারও মানববন্ধন করবেন তো? তাঁরা এবারেও রাত দখল করবেন তো? তাঁরা এবারও বিচার চাইবেন তো? কারণ অভয়াকেও কিন্তু তাঁর কর্মক্ষেত্রেই ধর্ষণ করে খুন করা হয়েছিল। আমরা সরব মণিপুরের বেলাতেও ছিলাম, আমরা সরব অভয়ার বেলাতেও ছিলাম, আছি। এবেলাতেও আমরা প্রত্যেকেই সরব থাকব। কিন্তু যাঁরা অভয়ার বেলাতে সরব ছিলেন এবং মণিপুরের ঘটনার বেলাতে নীরব ছিলেন, তাঁরা এবার মানববন্ধন-রাত দখল এবং বিচার চাইতে রাস্তায় নামবেন তো’?

উল্লেখ্য, বরানগর বিধানসভা উপনির্বাচনে তন্ময় ভট্টাচার্য ছিলেন তাঁর প্রতিদ্বন্দ্বী। সেই তন্ময়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠতেই পথে নামছেন সায়ন্তিকা। মঙ্গলবার উত্তর বরানগরে মিছিল হবে। শুরু হবে নর্থ টাউন তৃণমূলের পার্টি অফিস থেকে। বিকেল চারটের সময় এই মিছিল হবে। এরপর বিকেল পাঁচটায় তৃণমূলের আরও একটি মিছিল বের হবে দক্ষিণ বরানগর থেকে। শেষ হবে বরাহনগর স্টেট জেনারেল হাসপাতালে। মিছিলেন নেতৃত্ব দেবেন বিধায়ক সায়ন্তিকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর