SC East Bengal: বড়সড় ধাক্কা লাল-হলুদে, মরশুম শেষ হতেই দল ছাড়ার ধুম সৌরভ-রফিকদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত মরশুম থেকে শিক্ষা নিয়ে এবছর নতুন করে দল সাজিয়ে দাপটের সাথে আইএসএল খেলার পরিকল্পনা নিয়েছিল এসসি ইস্টবেঙ্গল, সেইমতো গতবারের স্কোয়াডের আমূল পরিবর্তন ঘটিয়ে নতুন করে এবছর দল সাজিয়েছিল শ্রীসিমেন্ট ম্যানেজমেণ্ট। তবে সময় বদলালেও বদলায়নি লাল-হলুদের সেই পরাজয়ের ধারা। শেষম্যাচে ও বেঙ্গালুরুর বিপক্ষে ১ গোলের ব্যাবধানে ম্যাচ হাতছাড়া হয়েছে লাল-হলুদের। তবে মরশুম শেষ হতেই ফের বড়সড় ধাক্কা লাল-হলুদে।

আরও পড়ুনঃ Madhymaik: মাধ্যমিক পরীক্ষার সময় ইন্টারনেট বন্ধ কেন? হাইকোর্টে মামলা দায়ের

এবার ক্লাব ছাড়ার ধুম দেখা গিয়েছে বর্তমান খেলোয়াড়দের মধ্যে। জানা গিয়েছে, দলের অধিকাংশ খেলোয়াড়ের চুক্তি শেষ হচ্ছে আগামী ৩১ তারিখের মধ্যে। এরপরেই ফ্রী এজেন্ট হয়ে যাবে দলের বহু তারকা। কিন্তু আগামী মরশুমে আদৌ আইএসএল খেলবে ক্লাব? তাহলে কাদের দলে রাখার কথা ভাবা হচ্ছে তাদের তরফে? এসব কিছুই জানা নেই ফুটবলারদের। সে কারনে অনিশ্চয়তায় না থেকে আগামী মরশুমের জন্য এখনই অন্যান্য ফ্রাঞ্চাইজি গুলির সঙ্গে কথা শুরু করেছেন অনেকে।

জানা গিয়েছে, মরশুম শেষ হওয়ার আগেই নাকি নতুন দলের অফার পেয়ে গিয়েছেন অনেকে। এখন শুধু সই করারা অপেক্ষা। যাদের মধ্যে রয়েছেন দুই বঙ্গ প্রতিভা সৌরভ দাস ও মহম্মদ রফিক। ইতিমধ্যেই বিরাট অঙ্কের ভিত্তিতে চেন্নাইয়ে সই করেছে সৌরভ। একই দলেই যাওয়ার কথা রফিকের। তবে সেই নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি পানিহাটির এই ফুটবলার।

বড়সড় ধাক্কা লাল-হলুদে, দল ছাড়বেন রফিক?

SC East Bengal Squad Profile: A Look Into Strengths, Weaknesses and Key Players for the Red and Gold Brigade in ISL 2021-22 - Onhike
বড়সড় ধাক্কা লাল-হলুদে, মরশুম শেষ হতেই দল ছাড়ার ধুম সৌরভ-রফিকদের

 

অপরদিকে ক্লাবের আরেক প্রতিভাবান তারকা হামতেকে ও নাকি বিরাট অঙ্কের অফার দিয়েছে এটিকে মোহনবাগান। তবে তিনিও নাকি কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে যতই সময় এগোচ্ছে দুশ্চিন্তা ফিরছে লাল-হলুদ সমর্থকদের। তা কিন্তু বলাই চলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন