নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপের প্রথম দু’টি ম্যাচে জেতার পর হঠাৎই ধাক্কা খেতে হয়েছে ভারতকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে গিয়েছে দল। বাংলাদেশ এবং জিম্বাবোয়েকে হারালে সেমিফাইনালে যাওয়া কার্যত নিশ্চিত। দক্ষিণ আফ্রিকা ম্যাচে দলে বদল করে সমস্যায় পড়েছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধেও দলে বদল হতে পারে।
আরও পড়ুনঃ তিন ম্যাচে সুপার ফ্লপ কেএল রাহুল, বিশেষ বার্তা দিলেন কোচ দ্রাবিড়
এমনটাই মনে করছেন অনেকে। যেমন দীনেশ কার্ত্তিক গত ম্যাচে চোট পেয়েছেন বলে খবর। তাঁর জায়গাতে খেল্বেন পন্থ। ওপর দিকে দিপক হুডা গত ম্যাচে ব্যাট করলেও বল করার সুজগ পাননি তিনি। সব মিলিয়ে বাংলাদেশ ম্যাচের আগে সবাইকে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে ফাইনাল একাদশের জন্য।

অপর দিকে ভারতের বিশ্বকাপ নিয়ে বর মন্তব্য করলেন প্রাক্তন BCCI সভাপতি সৌরভ গাঙ্গুলি। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের এজিএমে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানেই ভারতীয় দল ও টি-২০ বিশ্বকাপ নিয়ে প্রতিক্রিয়া দেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপে ভারতের ভবিষ্যৎ নিয়ে একেবারেই উগ্বিগ্ন নন সৌরভ। তিনি বলেন, ‘এপর্যন্ত ভারত একটা মাত্র ম্যাচ হেরেছে। একটা হারে কিচ্ছু যায় আসে না। ওরা ভালো দল। আমি নিশ্চিত ওরা ঘুরে দাঁড়াবে এবং সেমিফাইনালে জায়গা করে নেবে।’

ফাইনালে উঠবে কী টিম ইন্ডিয়া? বড় বয়ান দিলেন সৌরভ
এছাড়াও বলেন, ‘একবার সেমিফাইনালে উঠলে বাকিটা দু’ম্যাচের বিষয়। সেই দু’টি ম্যাচে যা কিছু ঘটতে পারে। তবে হ্যাঁ, ভারতের ফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে।’



