যা হয়েছে ভুল হয়েছে, জয়ন্ত কান্ডে মদনকে পাশে নিয়ে বললেন সৌগত

Sougat Roy: তবে গোটা ঘটনার দায় ঝেড়ে ফেলার চেষ্টা যে তাঁরা করলেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

জয়ন্ত সিং। বিগত বেশ কয়েকদিন ধরে এই নাম সংবাদ শিরোনামে। আড়িয়াদহে মা ছেলেকে পেটানোর অভিযোগ থেকে শুরু করে সাঁড়াশি দিয়ে নাবালকের গোপনাঙ্গ ছিঁড়ে নেওয়ার চেষ্টার মতো হাড়হিম করা ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় রাজনীতিতে। আর সেই আগুনে ঘি পড়ে তখন, যখন দেখা যায় এই জয়ন্ত সিংয়ের সঙ্গে একই মঞ্চ শেয়ার করছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের ছেলে, তাঁর পুত্রবধূ।

যা হয়েছে ভুল হয়েছে, জয়ন্ত কান্ডে মদনকে পাশে নিয়ে বললেন সৌগত

সেই ছবি প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠতে শুরু করে তবে কি এই গ্যাংস্টারের সঙ্গে যোগ রয়েছে মদনের পরিবারের? কার ছত্রছায়াতেই বা এই দুষ্কৃতীর বাড়ন্ত? এমন আবহেই আজ মদনকেই পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়।

যা হয়েছে ভুল হয়েছে, জয়ন্ত কান্ডে মদনকে পাশে নিয়ে বললেন সৌগত

তিনি বলেন, “যা হয়েছে ভুল হয়েছে। সংশোধন করে নেওয়া হবে।” তবে গোটা ঘটনার দায় ঝেড়ে ফেলার চেষ্টা যে তাঁরা করলেন, তা বলাই বাহুল্য। তাঁদের কথায়, জয়ন্ত কোথায় বাড়ি করেছে। বা কত বড় বাড়ি করেছে, তা তাঁদের জানা ছিল না। জয়ন্তর জাল কতদূর ছড়িয়েছিল তাও জানা ছিল না।

যা হয়েছে ভুল হয়েছে, জয়ন্ত কান্ডে মদনকে পাশে নিয়ে বললেন সৌগত

যা হয়েছে ভুল হয়েছে, জয়ন্ত কান্ডে মদনকে পাশে নিয়ে বললেন সৌগত

পাশাপাশি মিডিয়াকেও দূষেছেন সৌগত রায়। তাঁর প্রশ্ন, মিডিয়ার কাছে তো সব খবর থাকে। তাহলে কেন জয়ন্ত গ্রেপ্তারের আগে কেন সংবাদমাধ্যম কিছু জানতে পারেনি। তবে তাঁর স্পষ্ট বক্তব্য, যা ভুল হয়েছে। তা সংশোধন করা হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন