শনির শক্তি হাজার গুণ বাড়ছে! বক্রিতে সূর্যপুত্রের কৃপায় ২০২৬-এ টাকার বৃষ্টি, পূরণ হবে মনের সব ইচ্ছা

২০২৬ সালে শনির বক্রিতে বদলাবে ভাগ্য। বৃষ, কন্যা, তুলা, মকর ও কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জীবনে আসতে চলেছে আর্থিক উন্নতি ও সাফল্যের সুবর্ণ সময়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নতুন বছরে ভাগ্যের চাকা ঘোরাতে চলেছেন শনিদেব। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ২০২৫ সালের মার্চে শনিদেব নিজের মূল ত্রিকোণ রাশি ছেড়ে বৃহস্পতির রাশি মীনে প্রবেশ করবেন। সেখানেই অবস্থান করবেন টানা আড়াই বছর। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আসছে ২০২৬ সালে—যখন ২৭ জুলাই শনিদেব বক্রি হবেন। শনির এই উল্টোচালেই কয়েকটি রাশির ভাগ্যে ঘটতে চলেছে বড়সড় পরিবর্তন। অর্থ, কর্ম, স্বাস্থ্য—সব ক্ষেত্রেই মিলতে পারে অভাবনীয় সাফল্য।

শনির বক্রি সাধারণত পরীক্ষা নেয়, কিন্তু সঠিক কর্মফলের ক্ষেত্রে পুরস্কারও দেয় বহুগুণে। ২০২৬-এ তিনটি রাশির জাতক-জাতিকাদের জন্য এই বক্রি পর্ব কার্যত বরদানের মতো হতে চলেছে। কারা তাঁরা? কীভাবেই বা বদলাবে তাঁদের জীবন—জেনে নিন বিস্তারিত।

বৃষ রাশি: আটকে থাকা কাজ খুলবে, হঠাৎ আসবে টাকা

শনির বক্রিতে বৃষ রাশির পরিস্থিতি আমূল বদলাতে চলেছে। দীর্ঘদিনের জটিলতা কাটবে, ভাগ্য পুরোপুরি সহায় হবে। হঠাৎ করে টাকা হাতে আসতে পারে। জীবন হবে আগের তুলনায় আরও নিরাপদ ও স্বচ্ছল। বহুদিন ধরে থমকে থাকা কাজ অবশেষে সম্পন্ন হবে।

কন্যা রাশি: আয় বাড়বে, জীবনে ফিরবে শান্তি

কন্যা রাশির জন্য সময়টা অত্যন্ত শুভ। ভালো অঙ্কের রোজগারের যোগ তৈরি হচ্ছে। শরীর-স্বাস্থ্য আগের চেয়ে ভালো থাকবে। মানসিক শান্তি ও শৃঙ্খলা ফিরবে জীবনে। কর্মক্ষেত্রে ধারাবাহিক সাফল্য আপনাকে এগিয়ে রাখবে।

তুলা রাশি: ঋণের বোঝা কমবে, পরিবারে শান্তি

তুলা রাশির একাদশ ঘরে শনির অবস্থান আর্থিক উন্নতির ইঙ্গিত দিচ্ছে। পরিবারের চলমান সমস্যার সমাধান হবে। ঋণের চাপ কমবে, আর্থিক অবস্থা হবে স্থিতিশীল। নানা দিক থেকেই সাফল্যের মুখ দেখবেন।

মকর রাশি: ২০২৬ হবে ‘গোল্ডেন ইয়ার’

মকর রাশির জাতক-জাতিকাদের জন্য শনির বক্রি বিশেষভাবে লাভজনক। ২০২৬ সাল কার্যত বরদান হয়ে উঠতে পারে। শেয়ার বাজার, বিনিয়োগ বা অফিস—সব জায়গাতেই অনুকূল পরিবেশ তৈরি হবে। আত্মবিশ্বাস বাড়বে, সম্মানও মিলবে।

কুম্ভ রাশি: ভাগ্যের ইউটার্ন, ব্যবসায় বাম্পার লাভ

কুম্ভ রাশির জন্য শনির উল্টোচাল মানে ভাগ্যের বড় ইউটার্ন। আর্থিক আয়ের একাধিক রাস্তা খুলবে। ব্যবসা-বাণিজ্যে বড় অঙ্কের লাভের যোগ। শারীরিক ও মানসিক কষ্ট দূর হয়ে জীবনে আসবে স্বস্তি ও সুখ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত