সামনেই সরস্বতী পুজো। এই বছর আবার সেইদিনই ভালেন্টাইন্স ডে (Valentine’s Day 2024)। প্রেম দিবস আর বাঙালির প্রেম দিবস একইদিনে। সরস্বতী পুজোর দিন অনেকের বাড়িতেই জোড়া ইলিশ রাঁধার নিয়ম রয়েছে। প্রথমে প্রথা মেনে মাছকে পুজো করা হয়। তারপর একদম সাধারণ ভাবে মশলাবিহীনভাবে রান্না করা হয়। অনেকেই বিভিন্ন রকমভাবে ইলিশ রান্না করে। কেউ সবজি দিয়ে, কেউ সরষে দিয়ে ইলিশ রান্না করে।



আরও পড়ুন: বসন্ত পঞ্চমীতে বিশেষ যোগ, এই কাজগুলি করলে বরদান মিলবে মা সরস্বতীর
তবে এই বছর সরস্বতী পুজোয়(Saraswati Pujo 2024) নতুনভাবে ট্রাই করতে পারেন একটি রেসিপি। কোন সবজি কাটার ঝামেলা নেই। বাকী সব উপকরণ হাতের কাছেই থাকে। সবার বাড়িতেই কমবেশী পাওয়া যাবে। বেশী সময়ও লাগবে না, মাত্র ২০ মিনিট।
উপকরণ- ইলিশ মাছ ৬ পিস, সরষের তেল, কালো জিরে, শুকনো লঙ্কা, নুন, হলুদ, চিনি, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা।



প্রণালী-প্রথমে ইলিশ মাছ ধুয়ে তাতে নুন,হলুদ, চিনি মিশিয়ে রাখুন। বেশী কচলে ধোবেন না তাতে ইলিশের গন্ধ নষ্ট হয়ে যায়। এবার প্রথমে কড়াইয়ে তেল গরম করে কালো জিরে, শুকনো লঙ্কা ফোঁড়ন দিন। এবার আঁচ বন্ধ করে ফোঁড়নসুদ্ধ তেলটা একটা বাটিতে রাখুন। এবার সেই পাত্রেই কাঁচা ইলিশ সাজিয়ে তাতে ২ কাপ জল, নুন, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা চেরা সমস্ত উপকরণ দিন।

সামনেই সরস্বতী পুজো, বাড়িতেই বানিয়ে ফেলুন জোড়া ইলিশের এই পদটি
শেষে তার উপর শুকনো লঙ্কা, কালো জিরে সহ ফোঁড়নের তেল আর অল্প কাঁচা সরষের তেল ছড়িয়ে ঢাকনা বন্ধ করে মাঝারি আঁচে উনুনে বসিয়ে দিন। ঠিক ৭ মিনিট পরে ঝোল টেনে ইলিশ সেদ্ধ হলে নামিয়ে দিন। তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।







