ভুল বুঝিয়ে BJP নিজেদের দলে টেনেছিল, এবার তৃণমূলে ফিরতে চান সরলা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভুল বুঝিয়ে BJP নিজেদের দলে টেনেছিল, এবার তৃণমূলে ফিরতে চান সরলা! একই পথে, প্রায় একই রকম কারন দেখিয়ে একসময়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে দলে দলে যোগ দিয়েছিলেন নেতা মন্ত্রীরা। তার পর প্রায় একই পথ ধরে আবার পুরানো ঘরে ফেরার জন্য উদ্গ্রিব হয়ে উঠেছেন তাঁরা।। মাঝে ভোট গেছে, বিজেপিতে ১০০ এর নীচে থেমেছে এবং ডবল সেঞ্চুরি করে ফের ক্ষমতায় ফিরেছেন তৃণমূল কংগ্রেস। আর তার পর থেকেই একপ্রকার ঘর ওয়াপসির বার্তা দিচ্ছেন দলবদলুরা।

আরও পড়ুনঃ বাঁকুড়ায় মারণ ছত্রাকের কবলে পড়লেন মহিলা-সহ তিনজন।

গতকালই দিদির ফোন নম্বর না থাকায় ট্যুইটারে ক্ষমা চেয়েছিলেন সোনালী গুহ। জানিয়েছিলেন জল ছাড়া যেমন মাছা বাঁচেনা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া তেমন বাঁচবেন না তিনি। তার পর প্রায় একই সুর সরলা মুর্মুর গলায়। তাঁকে হাবিবপুর থেকে প্রার্থী করা হয়েছিল তৃণমূলের তরফ থেকে, কিন্তু তা পছন্দ না হওয়ায় ক্ষোভ উগরে দিয়ে রাতারাতি গিয়েছিলেন বিজেপিতে।

মাঝে কটা দিন। আস্ফালনের পরেও বিজেপি জিততে পারেনি বাংলায়। আর তার পর থেকেই দলত্যাগীদের সুর নরম হতে দেখা গেছে একাধিক ক্ষেত্রে। যাঁরা নির্বাচনের আগে বারবার অভিযোগ করেছিলেন তৃণমূলের আদর্শ, কাজ করতে না পারা নিয়ে, তারাই এবার ফের দলে ফিরতে চাইছেন।

নিজের পুরানো ঘরে ফেরা নিয়ে সরলা মুর্মু জানিয়েছেন ‘আমার পুরনো দল তৃণমূলেই ফিরতে চাই। ভুল বুঝিয়ে বিজেপি তাঁদের দলে নিয়েছিল আমাকে। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। তাই দলে ফিরতে চাইছি। দলের জেলা নেতৃত্বকেও জানিয়েছি। দরকারে মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানাব।’ সঙ্গে জানিয়েছেন  তৃণমূলের যখন যেখানে প্রয়োজন হবে, সেখানেই দলের পাশে দাঁড়াবেন তিনি।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত