ড্রাগ নেন সারা আলী খান সহ একাধিক সেলিব্রিটি! রিয়ার বয়ানে ভীত বলিউড।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ড্রাগ নেন সারা আলী খান সহ একাধিক সেলিব্রিটি! রিয়ার বয়ানে ভীত বলিউড। মাদক তদন্তের কেঁচো খুঁজতে ধীরে ধীরে কেউটে খুঁজে পাচ্ছে তদন্তকারি সংস্থা। সুশান্ত মামলায় মাদকযোগে রিয়া তার ভাই সৌভিক সহ বেশ কয়েকজন কে গ্রেফতার করে এনসিবি। এদিকে রিয়ার দেওয়া ২০ পাতার বয়ান এ তিনি বেশ কিছু প্রথম সারির অভিনেত্রীর নাম করেছেন বলে সূত্রের খবর।

আরও পড়ুনঃ লস্কর জঙ্গী তানিয়া পারভিনের বিরুদ্ধে চার্জশিট NIA-এর।

যার মধ্যে রয়েছে অভিনেত্রী সারা আলী খান সহ বেশ কিছু নায়িকার নাম। বয়ান এ সারা আলী খান, রকুলপ্রীত এবং সিমন খামবাটার নাম বিশেষভাবে বার বার ফিরে এসেছে বলে বিশেষ সূত্রে জানা যাচ্ছে। এদিকে শুক্রবার রিয়া, সৌভিক সামুয়েল ,দীপেশ সহ ধৃত সকলের জামিনের আবেদন খারিজ করে বিশেষ আদালত।

ফলে বাইকুল্লা সংশোধনাগারই আপাতত ঠিকানা রিয়ার। এনসিবি দেওয়া তথ্যে রিয়া দাবী করেন সারা রকুলরা মাদক নেন। এছাড়া প্রযোজক মুকেশ ছাবড়া রোহিনি লাইলা সহ বেশ কিছু বড় নাম রয়েছে দীর্ঘ কুড়ি পাতার বয়ান এ। তাই তদন্তের পরবর্তী ধাপে আটঘাট বেঁধে নামছে এনসিবি। জানা যাচ্ছে এনসিবির দুই পদস্থ অফিসার কে পি এস মলহোত্রা এবং ডি জি আস্থানা দীর্ঘ বৈঠক করেন।

আরও পড়ুনঃ করোনার তাণ্ডবে বিপর্যস্ত দেশ, এক দিনে আক্রান্ত প্রায় এক লাখ!

ড্রাগ নেন সারা আলী খান সহ একাধিক সেলিব্রিটি! রিয়ার বয়ানে ভীত বলিউড। বলি দুনিয়ার হাই প্রোফাইল দের সমন পাঠানোর আগে সম্পূর্ণ প্রস্তুতি সেরে নামতে চলেছে এনসিবি। যাতে কোনো ত্রুটির ফলে তদন্ত ধাক্কা না খায়। এখন মাদক জাল কতদূর গড়ায় সেই দিকে তাকিয়ে সবাই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন