নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের ডাবলসে পরাজিত হয়েছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। এরপরেই প্রশ্ন তুললেন নিজের ধারবাহিকতা এবং ফিটনেসের প্রসঙ্গ। চলতি মরশুমের পরেই টেনিস থেকে বিদায় নিতে চলেছেন তিনি? টেনিস থেকে অবসর ঘোষণা সানিয়ার? প্রশ্ন তাঁর অনুরাগীদের মধ্যে।
আরও পড়ুনঃ SC East Bengal: আজ লাল-হলুদের আক্রমনাত্মক ফুটবল চান রিভেরা


সম্প্রতি অস্ট্রেলিয়ান ওপেনে প্রতিপক্ষ তামার জিয়ানডেস্ক এবং কাজা জুভানের কাছে পরাজিত হন সানিয়া এবং তাঁর পার্টনার নাদিয়া। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সানিয়া জানান,” আমি খেলছি না এটা বলা এতটা সহজ নয়। কিছু কারণের জন্য আমায় বলতে হচ্ছে। আমার মনে হয়েছে নিজেকে সুস্থ করতে অনেকটা সময় লাগছে। এছাড়াও এই কোভিড পরিস্থিতিতে অনেকটা ঝুঁকি নিয়েই আমাকে আমার ছেলে নিয়ে সারা বিশ্বজুড়ে ঘুরতে হচ্ছে। আমার শরীর আগের মতো আর সঙ্গ চিচ্ছে না। আমার গোড়ালিতে অসম্ভব যন্ত্রণা এখনও রয়েছে”।
তিনি আরও বলেন,”আগের মতো নিজের আর এনার্জি নেই। আমার আগের মনে হয়েছিল যতদিন উপভোগ করব ততদিন খেলব। এখন আর সেই বিষয়টা নেই। তবে চলতি মরশুমে আমি খেলব। কারণ, অনেক কষ্ট করে নিজের ওজন কমিয়ে ফিট রেখেছি। চলতি মরশুমের পর আর শরীর সঙ্গ দেবে বলে মনে হয় না”।
Sania Mirza reveals retirement plans, says 2022 season will be her last
Related Newsমাঠে গোলের ঝড়, বেতনে রেকর্ড! এমএলএসে একাই সবার উপরে মেসিআরসিবির কাছে হারেও শেষ নয়! এখনও প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে কেকেআরRead @ANI Story | https://t.co/V7pWN5XdB9#SaniaMirza pic.twitter.com/zWT9EB1tku
— ANI Digital (@ani_digital) January 19, 2022
টেনিস থেকে অবসর নেওয়ার কথা গত বছর থেকেই ঠিক করে রেখেছিলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা । ডিসেম্বর থেকেই ঠিক করেছিলেন চলতি মশুমেই নিজের টেনিস যাত্রার সমাপন ঘটাবেন। তাঁর সংযোজন,”এখন আমার শরীর যেভাবে কাজ করছে তাতে মনে হয় না পুরো মরশুম খেলতে পারব। গত মরশুমে ৯ টি টুর্নামেণ্ট খেলেছি। এখন মনে হয় না আর পারব বলে”।
টেনিস থেকে অবসর ঘোষণা সানিয়ার, শারীরিক অক্ষমতার প্রসঙ্গ টানলেন টেনিস তারকা

সানিয়ার বক্তব্য, “আমার পায়ে চোট রয়েছে। এমনকি কবজিতেও ব্যাথা রয়েছে। আমি চলতি মরশুমেই শেষ করতে চাই। তবে ইউএস ওপেন অবধি খেলবেন বলে জানিয়েছেন ভারতীয় টেনিস তারকা।









