লাগাতার বিক্ষোভের মধ্যেই রেখাকে ফোন মোদীর, রাজনীতির ময়দানে নতুন নামকরণ প্রার্থীর

আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগছে। বাংলা তো দুর্গাপুজোর ভূমি। আপনি সেই শক্তিরই প্রতীক।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সামনেই লোকসভা নির্বাচন (Loksabha Election)। যুদ্ধের সময়সুচী ঘোষণা হয়ে গেছে। হাতে আর একমাসও বাকী নেই। প্রার্থী তালিকা ঘোষণা করা হয়ে গেছে রাজ্যের শাসকদলের। ৪ টি আসন বাদে বাংলার বাকী আসনগুলিতে প্রার্থী ঘোষণা করেছে বঙ্গ বিজেপি। দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় বেশ বড়সড় চমক দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। যা ঘুণাক্ষরেও টের পান নি কেউ।

লাগাতার বিক্ষোভের মধ্যেই রেখাকে ফোন মোদীর, রাজনীতির ময়দানে নতুন নামকরণ প্রার্থীর

আরও পড়ুন : নির্বাচনী প্রচারে চমক বামেদের, আত্মপ্রকাশ করল AI অ্যাংকর ‘সমতা’

বিগত বেশ কিছু মাস ধরে সন্দেশখালির (Sandeshkhali) ঘটনা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। সেই সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে বসিরহাট কেন্দ্র থেকে সাংসদে চাইছেন নরেন্দ্র মোদী। নারী নির্যাতনের বিরুদ্ধে থানায় ডাইরি করেছিলেন তিনি। তবে প্রার্থী হিসাবে তার নাম ঘোষণার পর রেখার বিরুদ্ধে পোষ্টার পড়তে দেখা যায় সন্দেশখালির দেওয়ালে। যা নিয়ে শুরু হয় শাসক – বিরোধী তর্জা।

লাগাতার বিক্ষোভের মধ্যেই রেখাকে ফোন মোদীর, রাজনীতির ময়দানে নতুন নামকরণ প্রার্থীর

এই আবহে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন করলেন স্বয়ং প্রধানমন্ত্রী (Narendra Modi)। বিজেপি সূত্রের খবর, লোকসভা নির্বাচনের প্রার্থীতালিকা ঘোষণার পরে সন্দেশখালির গৃহবধূকে ফোন করে প্রায় নয় মিনিটের মতো কথা বলে বিস্তারিত খোঁজখবর নেন। শুধু তাই নয়, বিজেপি সূত্রে খবর, রেখাকে ‘শক্তিস্বরূপা’ হিসেবেও অভিহিত করেছেন মোদী।

লাগাতার বিক্ষোভের মধ্যেই রেখাকে ফোন মোদীর, রাজনীতির ময়দানে নতুন নামকরণ প্রার্থীর
লাগাতার বিক্ষোভের মধ্যেই রেখাকে ফোন মোদীর, রাজনীতির ময়দানে নতুন নামকরণ প্রার্থীর

লাগাতার বিক্ষোভের মধ্যেই রেখাকে ফোন মোদীর, রাজনীতির ময়দানে নতুন নামকরণ প্রার্থীর

প্রধানমন্ত্রীকে রেখা জানান, গত ২০১১ সালের পর তাঁরা আর ভোট দিতে পারেননি। সমস্ত বিষয় জানার পর মোদী রেখাকে পরামর্শ দেন সকলের পাশে থাকার। প্রধানমন্ত্রী বলেন,’আমি পুরোপুরি আপনাদের পাশে আছি। ব্যক্তিগতভাবেও আমি আপনাদের খেয়াল রাখব। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগছে। বাংলা তো দুর্গাপুজোর ভূমি। আপনি সেই শক্তিরই প্রতীক। আপনি শক্তিস্বরুপা।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত