মস্তিষ্কে রক্তক্ষরণ, ভেন্টিলেশনে সেলিম খান—অস্ত্রোপচারেই কি মিলবে নতুন আশা?

রক্তচাপ বেড়ে মস্তিষ্কে রক্তক্ষরণ, গুরুতর অসুস্থ সেলিম খান। ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে, বুধবার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিতে পারেন চিকিৎসকেরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বলিউডে উদ্বেগের ছায়া। প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, আর তাঁর শারীরিক অবস্থার খবর জানতে উদ্‌গ্রীব ভক্ত থেকে শুরু করে গোটা চলচ্চিত্রজগত। চিকিৎসকরা জানাচ্ছেন, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে আপাতত ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে, আর বুধবারই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

মঙ্গলবার আচমকাই রক্তচাপ বেড়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েন সেলিম খান। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে জানা যায়, মস্তিষ্কের ডান দিকে রক্তক্ষরণ হয়েছে। দ্রুত তাঁকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে আইসিইউ-তে রাখা হলেও পরে শারীরিক অবস্থার কথা বিবেচনা করে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়।

Shamim Ahamed Ads

হাসপাতাল সূত্রে খবর, বুধবার সকাল ১১টায় চিকিৎসকদের একটি দল তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিক বিবৃতি দেবে। অস্ত্রোপচারের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

সেলিম খানের চিকিৎসার দায়িত্বে রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল। তাঁদের মধ্যে রয়েছেন স্নায়ু বিশেষজ্ঞ ডাঃ বিনয় চহ্বান, কার্ডিয়োলজিস্ট ডাঃ অজিত মেনন, নিউরোসার্জন ডাঃ নীতিন ডাঙ্গে এবং ডাঃ বিনীত আহলুওয়ালিয়া। চিকিৎসকদলের সমন্বয় করছেন ডাঃ জলিল পার্কার।

বাবার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়েছেন তাঁর বড় ছেলে Salman Khan। রাত পর্যন্ত তাঁকে হাসপাতাল চত্বরে দেখা গেছে। উপস্থিত ছিলেন কন্যা অর্পিতা খান শর্মা, পরিবারের অন্যান্য সদস্য, দুই স্ত্রী ও নাতি-নাতনিরাও। সেলিম খানের দ্রুত আরোগ্য কামনা করছেন বলিউডের বহু তারকা ও অনুরাগী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত