নজরবন্দি ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। শাসক বিরোধী সবাই সবার দিকে আঙুল তুলছে। একে অপরের ঘাড়ে দোষ দিয়ে চলেছে। এই ঘটনা নিয়ে বিধানসভা উত্তাল হয়ে উঠেছে।
আরও পড়ুন: ছাত্রমৃত্যুতে অরিত্রর ভূমিকা কী? গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ আলুকে


আর এই ঘটনা নিয়ে সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম–মোয়াজ্জেমদের সম্মেলনে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘সিপিএমের ছাত্র সংসদ যাদবপুর ছেলেটাকে মেরে ফেলেছে।’

আর সেই মন্তব্যের পাল্টা দিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোঃ সেলিম। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে যাদবপুর কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন মহম্মদ সেলিম। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন। এই ঘটনায় যারা ধরা পড়েছে তাদের কেউ সিপিএম বা এসএফআই নয়। তাঁর অভিযোগ, আসল অপরাধীদের আড়াল করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।



সেই কারণেই তিনি সিপিএমের নাম নিচ্ছেন। তিনি আরও অভিযোগ তোলেন, যাদবপুরের ঘটনায় যারা ধরা পড়েছে তাদের পূর্বসূরীরা তৃণমূলের সঙ্গে যুক্ত। তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথায় রাখতে হবে যে তিনি এখন শাসক তিনি আর বিরোধী দলনেত্রী নেই। তাই তাঁকে শাসকের মতোই কাজ করতে হবে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যু নিয়ে মমতার মন্তব্যের পাল্টা দিলেন সেলিম

উল্লেখ্য, ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে আগামী ২৯ অগস্ট সভার আয়োজন করেছে সিপিএম। যাদবপুর এফবি বাসস্ট্যান্ডের কাছে এই সভা করা হবে। সেখানে বক্তব্য রাখবেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব।








