বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত নাম সাকিব আল হাসান ফের আলোচনার কেন্দ্রে। ২০২৪ সালের সেপ্টেম্বরে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ইঙ্গিত দেওয়ার পর প্রায় এক বছর কেটে গিয়েছে। এর মধ্যে রাজনীতি, ব্যক্তিগত বিতর্ক, বিদেশি লিগ—সব মিলিয়ে সাকিবকে নিয়ে হয়েছে বিপুল আলোচনা। কিন্তু এ বার চিত্রপুরাণ পাল্টে দিলেন দেশের ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডার। জানালেন, সাকিব আল হাসান অবসর ভাঙছেন, এবং বাংলাদেশের হয়ে আবার মাঠে ফিরতে চান।
একটি পডকাস্টে উঠে আসে তাঁর স্পষ্ট বার্তা—দেশের জার্সিতে তিনটি ফরম্যাটেই আর একবার খেলতে চান তিনি। তারপরই নেবেন চূড়ান্ত অবসরের সিদ্ধান্ত। তাঁর কথায়, জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচগুলি দেশের মাটিতেই খেলতে চান, সাপোর্টারদের সামনে।
সাকিব আল হাসান অবসর ভাঙছেন, ফের বাংলাদেশের জার্সিতে নামতে ইচ্ছুক তারকা ক্রিকেটার
২০২৪ সালের মে-র পর আর বাংলাদেশে ফেরেননি তিনি। শেষ টেস্ট খেলেছেন সেপ্টেম্বরে। তবুও ক্রিকেট থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেননি। বিভিন্ন টি-টোয়েন্টি লিগ, বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন। কাউন্টি ক্রিকেটেও খেলেছেন সারে-র হয়ে, যদিও অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে একসময় নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছিলেন। কিন্তু সেখান থেকেও ঘুরে দাঁড়ান। সেই লড়াইটাই যেন তাঁকে এখন আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে আরও উৎসাহ দিচ্ছে।
সম্প্রতি ইংল্যান্ডে মইন আলির সঙ্গে ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে সাকিব বলেন, “আমি আনুষ্ঠানিক ভাবে এখনও কোনও ফরম্যাট থেকেই অবসর নিইনি। এই প্রথম প্রকাশ্যে বলছি—বাংলাদেশে ফিরে একটি ODI, একটি টেস্ট ও একটি টি২০ সিরিজ খেলেই অবসর নিতে চাই।” তিনি আরও বলেন, “ভালো খেললাম কি খেললাম না, সেটা গুরুত্বপূর্ণ নয়। যারা এত বছর আমাকে সমর্থন করেছেন, তাঁদের সামনে বিদায় নেওয়ার সুযোগ চাই।”
তিন ফরম্যাটে শেষবার বাংলাদেশের হয়ে মাঠে নামার পরিকল্পনা যে শুধু আবেগ নয়, তা বুঝিয়ে দিয়েছেন সাকিব নিজেই। জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার উদ্দেশ্যেই বিভিন্ন লিগে খেলে নিজেকে ফিট রাখছেন। তাঁর বয়স এখন ৩৮। তবুও শারীরিক সক্ষমতা ধরে রাখার জন্য কঠোর পরিশ্রম করছেন বলে জানান তিনি।

বাংলাদেশ ক্রিকেটে সাকিবের ভূমিকা শুধু একজন অলরাউন্ডারের নয়, তিনি দেশের ক্রিকেটের পরিচয়-বহনকারী। বিশ্ব র্যাঙ্কিংয়ে দীর্ঘ সময় ধরে শীর্ষ অলরাউন্ডার হিসেবে আধিপত্য, বিশ্বকাপ অভিজ্ঞতা, বিপিএলসহ আন্তর্জাতিক লিগগুলিতে সাফল্য—সব মিলিয়ে তাঁর উপস্থিতি এখনও দলের জন্য মূল্যবান। তাই তাঁর পরিকল্পিত প্রত্যাবর্তনের খবরে সমর্থকদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস তৈরি হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো আনুষ্ঠানিক কোনও মন্তব্য করেনি। তবে বোর্ডের অভ্যন্তরীণ সূত্রে জানা যাচ্ছে, সাকিব চাইলে তাঁর জন্য বিশেষ Farewell Series আয়োজন করতেই রাজি তারা। দেশের ক্রিকেটে তাঁর অবদানই এর সবচেয়ে বড় প্রমাণ।
সব মিলিয়ে, সাকিব আল হাসান অবসর ভাঙছেন—এই ঘোষণা দেশের ক্রিকেটে নতুন উত্তেজনা তৈরি করেছে। তাঁর প্রত্যাবর্তনের দিন যত এগিয়ে আসবে, ততই বাড়বে উত্তাপ। বিশ্ব ক্রিকেটও দেখবে, দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা অলরাউন্ডার কীভাবে নিজের শেষ আন্তর্জাতিক অধ্যায়টি লিখে যান।



