নজরবন্দি ব্যুরোঃ বাউল গানের জগতে নেমে এল অন্ধকার ছাওয়া। না ফেরার দেশে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাউল শিল্পী সাধন দাস বৈরাগ্য৷। তার বর্তমান বয়েস ৭২ বছর। এই খবর সামনে আসতেই শোকের ছাওয়া অনুরাগীদের মনে।
আরও পড়ুনঃ ‘উনি আমার কাছে এখনও জীবন্ত’, উত্তমকুমারের প্রয়াণ দিবসে আবেগঘন সাবিত্রী চট্টোপাধ্যায়
জানা গিয়েছে দীর্ঘদিন ধরে তিনি একাধিক অসুস্থতায় ভুগছিলেন। কিডনি ও হৃদযন্ত্রের সমস্যার পাশাপাশি আরও বহু সমস্যা ছিল। শেষ বয়েসে তিনি ছিলেন আমরুল গ্রামে নিজের তৈরি করা আশ্রমে। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। স্তব্ধ হয়ে যায় বাউল জগৎ।
তার জীবনের প্রথম আশ্রম ছিল বর্ধমানের হাটগোবিন্দপুরে। তার পর একে একে বহু আশ্রম তৈরি করেছিলেন। নিজের তৈরি আশ্রমেই থেকে তিনি সাদামাটা জীবনযাপন কাটাতেন। তিনি একা নয়। সঙ্গে থাকতো তার শিষ্যরা। সেখানেই প্রতি রবিবার করে বসত সদানন্দের হাট৷
বাউল গানের জগতে নক্ষত্রপতন, চলে গেলেন সাধন বৈরাগ্য
দেশ বিদেশ মিলিয়ে রয়েছে তার বহু অনুরাগী। এমনকি জাপানের মাকি কাজুমি ও একমাত্র তার টানেই বারবার ভারতের মাটিতে আসেন। ভারতে এসে তার আশ্রমেই থাকতেন তিনি। শিখেছিলেন বাংলা গানও। শুধু তিনি নয় তার কাছে গানের তালিম নিতে আসতেন কাজুমি ফুকাজয়া, শোকো নিশিমুড়া, কানাকো শিমিজু প্রমুখ।



