এবার করোনা আক্রান্ত সচিন তেন্ডুলকর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  এবার করোনা আক্রান্ত হলেন সচিন তেন্ডুলকর । কিছু দিন আগেই বিশ্ব পথ সুরক্ষা সিরিজে খেলেছিলেন তিনি। শনিবার টুইট করে করোনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ এপ্রিলের মাঝামাঝি শীর্ষে পৌঁছবে করোনা সংক্রমণের হার, আশঙ্কা বিজ্ঞানীদের।

Shamim Ahamed Ads

তিনি টুইট করে লেখেন ” কিছু উপসর্গ দেখা দেওয়ায় আমি কোভিড টেস্ট করাই এবং তাতে রিপোর্ট পসিটিভ আসে। আমি নিজেকে কোভিডমুক্ত রাখার যথাসম্ভব চেষ্টা করেছি। এখন আমি বাড়িতে থাকছি। পরিবারের বাকি সকলের রিপোর্ট নেগেটিভ। চিকিত্‍সকদের সব পরামর্শ মেনে চলছি। সব চিকিত্‍সকদের আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।”

উল্লেখ্য মহারাষ্ট্র তথা মুম্বইয়ে এই মুহূর্তে করোনা পরিস্থিতি রীতিমতো ভয়াবহ। স্রেফ মারাঠাভূমেই গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার মানুষ এই মারণ ভাইরাসের কবলে পড়েছেন। মুম্বইয়েই গতকাল করোনার কবলে পড়েছেন ৫ হাজার মানুষ। এর আগে বলিউডের একাধিক প্রথম সারির তারকা পড়েছেন এই মারণ ভাইরাসের কবলে।  আর এবার সেই করোনার কবলে পরলেন মাস্টার ব্লাস্টার নিজেই।

sachin letter

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত