তৃণমূলের টিকিটে ভোটে লড়ছেন ইউসুফ, শুভেচ্ছা জানালেন সচিন

Yusuf Pathan: অধীর চৌধুরীর বিরুদ্ধে বহরমপুরে তৃণমূলের টিকিটে আসন্ন লোকসভা নির্বাচনে লড়াই করবেন তিনি। আর এই ঘোষণার পরেই সুদূর মুম্বাই থেকে উড়ে এলো শুভেচ্ছা বার্তা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

জনগর্জন সভা থেকে আসন্ন লোকসভা নির্বাচনের ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। বহরমপুরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বিপক্ষে বড় চমক শাসক দলের। টিকিট দেওয়া হল ভারতীয় দল এবং কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান!

আরও পড়ুন: বহরমপুরে অধীরকে চ্যালেঞ্জ তৃণমূলের, ঘাসফুল প্রার্থী ক্রিকেটার ইউসুফ পাঠান!

sachin

কলকাতা তথা বাংলার সঙ্গে তাঁর যোগাযোগ দীর্ঘদনের। আইপিএলে কেকেআরের জার্সিতে বহু ম্যাচে ত্রাতা হয়ে উঠেছিলেন ইউসুফ। বরোদায় জন্ম হলেও বাংলার ইডেন তাঁর বড় চেনা মাঠ। আর সেই বাংলার ময়দানেই এবার কামব্যাক করছেন ইউসুফ। তবে অন্য ভূমিকায়।

wisuf1

অধীর চৌধুরীর বিরুদ্ধে বহরমপুরে তৃণমূলের টিকিটে আসন্ন লোকসভা নির্বাচনে লড়াই করবেন তিনি। আর এই ঘোষণার পরেই সুদূর মুম্বাই থেকে উড়ে এলো শুভেচ্ছা বার্তা।

তৃণমূলের টিকিটে ভোটে লড়ছেন ইউসুফ, শুভেচ্ছা জানালেন সচিন

wisuf3

আর সেই বার্তা দিলেন মাষ্টার ব্লাসস্টার সচিন তেণ্ডুলকর। উল্লেখ্য, কংগ্রেস আমলের মনোনীত সাংসদ ছিলেন শচীন। তাই নির্বাচনের ময়দানে ইউসুফ পা রাখতেই তাঁকে শুভেচ্ছা জানালেন মাস্টার ব্লাস্টার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত