নতুন ভূমিকায় ফেলুদা, সিপিআইএমের যুব সংগঠন DYFI এর বড় দায়িত্বে সব্যসাচী চক্রবর্তী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার নতুন ভূমিকায় দেখা যাবে ফেলুদাকে। সিপিআইএমের যুব সংগঠন DYFI এর বড় দায়িত্ব সামলাবেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। প্রায় ২৭ বছর পর রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সম্মেলন। আর এই সম্মেলনকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। চলবে ১৫ তারিখ পর্যন্ত। সেই সম্মেলনের অভ্যর্থনা কমিটির সভাপতি সব্যসাচী চক্রবর্তী।

আরও পড়ুনঃ পরনে রঙিন প্রজাপতি আঁকা সাদা জামা, অশনি আবহে সমুদ্র সৈকতে ধরাশায়ী মদন!

সোমবার ডিওয়াইএফআই দফতরে এসে সাংবাদিক বৈঠক করেন টলিউডের বেনুদা। আাগামি ১২ মে ইজেডসিসিতে শুরু হচ্ছে সিপিআইএমের যুব সংগঠনের সর্বভারতীয় সম্মেলন। ১২ তারিখ কলকাতার রানি রাসমণি রোডে প্রকাশ্য সমাবেশের মাধ্যমে সম্মেলনের কাজ শুরু হবে। সেখানে বক্তব্য রাখবেন সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

নতুন ভূমিকায় ফেলুদা, সিপিআইএমের যুব সংগঠন DYFI এর বড় দায়িত্বে সব্যসাচী চক্রবর্তী।
নতুন ভূমিকায় ফেলুদা, সিপিআইএমের যুব সংগঠন DYFI এর বড় দায়িত্বে সব্যসাচী চক্রবর্তী।

এছাড়াও বক্তার ভূমিকায় থাকবেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, ডিওয়াইএফআই এর সর্বভারতীয় সম্পাদক অভয় মুখোপাধ্যায় এবং রাজ্যের সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। সব মিলিয়ে জমজমাট হতে চলেছে DYFI এর সম্মেলন। সম্মেলন চত্তর জুরে প্রদর্শনী হবে। এর মধ্যে থাকবে স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকা, করোনা ও আমফান পরিস্থিতিতে রেড ভলান্টিয়ারদের ভূমিকা, বামফ্রন্ট সরকারের ৩৪ বছর এবং বামফ্রন্ট পরবর্তী সময়ে কীভাবে লড়াই চালিয়ে যাচ্ছে যুব ফেডারেশন।

নতুন ভূমিকায় ফেলুদা, সিপিআইএমের যুব সংগঠন DYFI এর বড় দায়িত্বে সব্যসাচী চক্রবর্তী।

sabyasachi

সেই সম্মেলনে আগত প্রতিনিধিদের সামলানো। এই গোটা প্রক্রিয়ার নেতৃত্বে থাকবেন অভ্যর্থনা কমিটির সম্পাদক পলাশ দাস ও সভাপতি সব্যসাচী চক্রবর্তী। এদিন সব্যসাচী চক্রবর্তী বলেন, “যুব সম্মেলনের মুখ্য বার্তা ধর্মনিরপেক্ষ দেশ। ডিওয়াইএফআই কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছে। করোনা ও ঝড়ের সময়। ১১ বছর ধরে অসহনীয় পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন। যতই আক্রান্ত হোক কাজ তাঁরা থামাবে না। আমার দায়িত্ব সকলকে ধন্যবাদ জানানো।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন