ভারত কে টিকার তথ্য দিল রাশিয়া। স্পুটনিক ৫ আশার আলো, বলছে দ্য ল্যান্সেট।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারত কে টিকার তথ্য দিল রাশিয়া। নিরাপদ ও কার্যকর রাশিয়ার ভ্যাকসিন। বিশ্বকে এই সুখবর কদিন আগেই দিয়েছে পৃথিবী বিখ্যাত মেডিক্যাল জার্নাল দ্য ল্যান্সেট। কোভিডের টিকাতে বাজিমাত করেছে পুতিনের রাশিয়া। রাশিয়ার তৈরি টিকা স্পুটনিক ভি নিরাপদ ও কার্যকর। মেনে নিয়েছেন ইউরোপ ও আমেরিকার বিজ্ঞানীরা। রাশিয়ার টিকার প্রথম দুই পর্যায়ের ট্রায়াল রিপোর্ট প্রকাশিত হয়েছে বিখ্যাত ব্রিটিশ জার্নাল দ্য ল্যান্সেটে।

আরও পড়ুনঃ রয়েছে প্রাণহানীর আশঙ্কা, কাঙ্গনাকে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দিল কেন্দ্র।

ভারত কে টিকার তথ্য দিল রাশিয়া। গত শুক্রবার ল্যানসেট জার্নালের রিপোর্ট বলছে, করোনা সামলাতে রাশিয়ার তৈরি ভ্যাকসিনই এখন আশার আলো।  প্রথম দফার পরীক্ষায় কোনও স্বেচ্ছাসেবীর শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই অ্যান্টিবডি গঠনে সফল রাশিয়ার টিকা ‘স্পুটনিক ৫’। দ্বিতীয় দফার ট্রায়ালও সফল হয়েছে একই ভাবে। এদিকে ভারতকে স্পুটনিক-৫ সংক্রান্ত যাবতীয় তথ্য দিয়েছে রাশিয়া। ভ্যাকসিনের বিষয়ে সমন্বয় রক্ষা করছে বায়োটেকনলজি বিভাগের সচিব প্রধান রেণু স্বরূপ এবং রাশিয়ায় ভারতীয় রাষ্ট্রদূত ডি বি ভেঙ্কটেশ ভর্মা।

সূত্রের খবর, ছাড়পত্র পেলে ভারতে পৃথকভাবে রাশিয়ার ভ্যাকসিনের এর তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল হতে পারে। ল্য়ানসেট জার্নাল জানিয়েছে, স্পুটনিক-৫ এর তৃতীয় পর্যায়ের ট্রায়াল হবে বিভিন্ন বয়সের ও ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর চল্লিশ হাজার স্বেচ্ছাসেবকের ওপর। অনলাইন আবেদনের মাধ্যমে স্বেচ্ছাসেবকদের পর্যবেক্ষনের আওতায় নেওয়া হবে। পাশাপাশি, ভ্যাকসিনের প্রতিটি ডোজের নিজস্ব কিউআর কোড স্বেচ্ছাসেবকদের দেওয়া হবে।

প্রসঙ্গত, পুরো বিশ্বকে চমকে দিয়ে গত ১১ই আগস্ট টিকা বাজারে নিয়ে আসে রাশিয়া। রাশিয়ায় শুরু হয়েছে সমস্ত রকমের প্রস্তুতি। কোভিড-১৯ কে রুখতে সক্ষম তাঁদের ভ্যাকসিন বলে দাবি জানিয়েছে রাশিয়া। গামালোয়া ন্যাশানাল রিসার্চ সেন্টার অফ এপিডেমোলজি এন্ড মাইক্রোবায়োলজি এই ভ্যাকসিন বাজারে আনছে। জানা যাচ্ছে, এই ভ্যাকসিনটি সংক্রমণ আটকাতে পুরোপুরি সক্ষম। কিন্তু কীভাবে কাজ করবে এই ভ্যাকসিন? সে সম্পর্কেও বিস্তারিত তথ্য দিয়েছে রাশিয়া।

রাশিয়া জানিয়েছে তাঁদের ভ্যাকসিনের প্রয়োগে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়। ইতিমধ্যে বুরডেকো হাসপাতালে টেস্টও করা হয়েছে। গামালোয়া ন্যাশানাল রিসার্চ সেন্টারের বিজ্ঞানীরা জানিয়েছেন, করোনা যুদ্ধে প্রথম সারিতে থেকে যারা লড়াই করছেন তাঁদের সর্বপ্রথম এই ভ্যাকসিন দেওয়া হবে। মস্কোর গ্যামলিয়া রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর আলেকজান্ডার গিন্টসবার্গ জানিয়েছেন, এই ভ্যাকসিন কিছু নিষ্প্রাণ পার্টিকলস তৈরি করবে। যা শরীরের অ্যাডিনো ভাইরাসের উপস্থিতির কারনে তৈরি হবে। এবং সেখান থেকেই তৈরি হবে করোনা মোকাবিলার অ্যান্টিবডি।

গ্যামলিয়া রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে তাঁদের ভ্যাকসিন সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন। গ্যামলিয়া রিসার্চ ইনস্টিটিউট বিবৃতি দিয়ে জানিয়েছে ভ্যাকসিন দেওয়ার পর ভ্যাকসিন ধারকের শরীরে জ্বর আসতে পারে। যেহেতু এটি শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করতে কাজ শুরু করবে সেকারনেই আসতে পারে জ্বর। সাধারণ প্যারাসিটামল খেলেই এই জ্বর চলে যাবে বলে জানিয়েছেন গবেষকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন