রয়েছে প্রাণহানীর আশঙ্কা, কাঙ্গনাকে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দিল কেন্দ্র।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সুশান্ত মৃত্যু পরবর্তী সময়ে বার মুম্বই ফিল্ম দুনিয়া রাজনীতি প্রশাসন এর বিরুদ্ধে বার অভিযোগ ও আক্রমণ এর জের। মহারাষ্ট্র সরকার এর সঙ্গে সরাসরি সংঘাতে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

আরও পড়ুনঃ ‘মহারাষ্ট্রের কাছে ক্ষমা চাইতে হবে কঙ্গনাকে, তারপর আমি ক্ষমা চাওয়ার কথা ভাববো’-সঞ্জয় রাউত।

যার জেরে প্রাণহানীর আশঙ্কায় স্বরাষ্ট্রমন্ত্রক এখন থেকে তাঁকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিলো.তার সাথে এখন ১১ জন সশস্ত্র বাহিনী থাকবে। যার অন্তত দুজন সেনাবাহিনীর সদস্য। ঘটনার সূত্রপাত দুদিন আগে যখন কঙ্গনা মুম্বই কে কে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করে বসেন। ক্ষুব্ধ শিবসেনা নেতা সঞ্জয় রাউত পাল্টা তাকে বলেন ‘হারামখোর’।তাঁকে মুম্বই না ফেরার ও পরামর্শ দেন।

যার জেরে তীব্র প্রতিক্রিয়া দেয় সকলে। অনেকেই বলেন দুজনের মন্তব্যই অসমর্থনযোগ্য এবং কুরুচিকর ।পাল্টা অভিনেত্রী বলেন ‘আমরা বাকস্বাধীনতা রয়েছে। যেখানে খুশি যেতে পারি আমি।’ তিনি 9 তারিখ মুম্বইয়ে পা দেবেন বলে জানান। সঞ্জয় কে ক্ষমা চাওয়ার কথা বলে সঞ্জয় বলেন তিনি আগে মহারাষ্ট্রবাসির কাছে ক্ষমা চান। প্রসঙ্গত সুশান্ত মৃত্যুর পর থেকেই স্বজনপোষণ থেকে মাদকযোগ সমস্ত বিষয় নিয়ে সরব হয়েছেন।

পরোক্ষ সংঘাত চলছিল বহুদিন। যার জেরে কঙ্গনা আগেও নিরাপত্তার আর্জি জানান। এবার সরাসরি সংঘাতের পরিস্থিতিতে অবশেষে সরকার তাকে অত্যন্ত উচ্চমানের ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দিলো।যা বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন