Rukmini Maitra: সমালোচনার পরোয়া করি না! নেটিজেনদের কড়া জবাব অভিনেত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ‘ব্যোমকেশ’ সিনেমায় ‘ব্যোমকেশ’ চরিত্রে দেখা অভিনয় করতে দেখা যাবে অভিনেতা দেবকে। আর তা নিয়ে খুব কম একটা বিতর্ক হয়নি। প্রযোজক রানা সরকারের সঙ্গে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই নিয়ে কথা কাটাকাটিও হয়েছিল। তবে আপাতত তা কিছুটা থামলেও এবার ফের নতুন করে বিতর্ক শুরু হয়েছে। আর এই বিতর্ক আর অন্যকাউকে নিয়ে নয়, বরং সিনেমায় নায়িকা টলিপাড়ার নতুন ‘সত্যবতী’ রুক্মিণী মৈত্রকে নিয়ে।

আরও পড়ুন: Akshay-Tiger জুটি বড়পর্দায় আসছে আগামী বছর, মুক্তি পাবে ৫ টি ভাষায়

বেশ কয়কেদিন ধরেই বড় খবর সামনে এসেছিল। দেবের নতুন সিনেমা ‘ব্যোমকেশ’এ ‘ব্যোমকেশ’ হচ্ছেন দেব। কিন্তু ‘সত্যবতী’ কে হবে তা নিয়ে বেশ জল্পনা শুরু হয়েছিল। যদিওবা প্রথম প্রথম সোনা যাচ্ছিল যে, দেবের সিনেমায় নায়িকা অর্থাৎ ‘সত্যবতী’র চরিত্রে দেখা যাবে বলিউড খ্যাত অভিনেত্রী মৌনি রায়কে। কিন্তু পারিশ্রমিক নিয়ে বেশ কিছুটা সমস্যা সামনে আসলে সেই কথা আর ফাইনাল হয়ে উঠেনি। এরপরেই আচমকা টলি অভিনেত্রী ও দেবের ঘনিষ্ঠ বান্ধবী রুক্মিণী মৈত্র ‘সত্যবতী’র চরিত্রে অভিনয় করবেন। আর একথা সোশ্যাল মিডিয়ার স্বয়ং নিজেই জানান অভিনেত্রী। আর তারপর থেকেই শুরু হয় সমালোচনা!

সমালোচনার পরোয়া করি না, টলিপাড়ার নতুন সত্যবতী রুক্মিণী মৈত্র

আর এই বার নেটিজেনদের এই সমালোচনার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র! একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “সমালোচনার পরোয়া করি না। আমি আসলেই সমালোচনা নিয়ে ভাবি না। বরং কীভাবে আরও কাজ ভালো হবে সেই দিকে নজর দি। আর সত্যবতীর চরিত্রের ক্ষেত্রেও তাই। আমি এই চরিত্রটা বোঝার চেষ্টা করছি। আর ব্যোমকেশের মতো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হওয়া সত্যিই বড় ব্যাপার। আর ওরা প্রথম থেকেই সত্যবতীর চরিত্রে প্রথম দিন থেকে আমাকেই চেয়েছিল। তাই মানুষের সমালোচনার কথা নিয়ে ভাবার সময় আমার নেই। ওই ভাবতে শুরু করলে আমি আর কাজ করতে পারব না।

সমালোচনার পরোয়া করি না, টলিপাড়ার নতুন সত্যবতী রুক্মিণী মৈত্র
সমালোচনার পরোয়া করি না, টলিপাড়ার নতুন সত্যবতী রুক্মিণী মৈত্র

উল্লেখ্য, ইন্ডাস্ট্রিতে ১৭ বছর পার করার পর নিজের নতুন সিনেমার নাম ঘোষণা করে সকলেই চমকে দিয়েছিলেন অভিনেতা দেব। সোশ্যাল মিডিয়ার পোস্ট করে অভিনেতা লিখেছিলেন, “ইন্ডাস্ট্রিতে সাতেরো বছর পূর্ণ করে ফেললাম। এই শুভক্ষণে অভিনেতা হিসাবে আমি আমার পরবর্তী ছবির নাম ঘোষণা করতে চলছি। “BYOMKESH দুর্গ রহস্য”, প্রযোজনায় দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং শ্যাডো ফিল্মস। আপনাদের সবার আর্শীবাদ সঙ্গে চাই।” যদিও এর আগে বাংলা চলচিত্র জগতে ব্যোমকেশের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অনেক অভিনেতাকেই। এবার সেই তালিকায় নাম লেখালেন অভিনেতা দেব

সমালোচনার পরোয়া করি না, টলিপাড়ার নতুন সত্যবতী রুক্মিণী মৈত্র

সমালোচনার পরোয়া করি না, টলিপাড়ার নতুন সত্যবতী রুক্মিণী মৈত্র

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত