মুখ্যমন্ত্রীর পাহাড় সফরেই রাজনৈতিক জটিলতা, জিটিএ থেকে অব্যহতি চান রুদেন লেপচা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিজস্ব প্রতিনিধি, কালিম্পংঃ রবিবার বিকেলে শিলিগুড়ি থেকে পাহাড়ে পা রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পাহাড় সফরেই রাজনৈতিক জটিলতা। জিটিএ থেকে অব্যহতি চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি কালিম্পংয়ের বিধায়ক রুদেন লেপচার। একুশের বিধানসভা নির্বাচনে রুদেন লেপচা কালিম্পংয়ের বিধায়ক নির্বাচিত হয়েছেন। প্রথমে বিমল গুরুংয়ের মোর্চায় থাকলেও পরবর্তী সময় অনীত থাপার তৈরি ভারতীয় গোর্খা জনমুক্তি মোর্চায় যোগ দেন।

আরও পড়ুনঃ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন মিতালি? জোর জল্পনা ক্রিকেট মহলে

Shamim Ahamed Ads

২২ মার্চ তার দু পাতার একটি চিঠি দেন তিনি।  সেখানে তিনি জানিয়েছেন্, পাহাড়ের উন্নয়নের জন্য  জেলা পরিষদ গঠন করা হোক।যদিও পাহাড়ের উন্নয়নের জন্য গঠিত হয়েছিল গোর্খা টেরিটরিয়াল  অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)। এমনকি ২০১৭ সালে পাহাড়ের উন্নয়নের স্বার্থে কালিম্পংকে দার্জিলিং থেকে আলাদা করে জেলার মর্যাদা দেওয়া হয়। কিন্তু আলাদা জেলা হিসেবে ঘোষণা করা হলেও কালিম্পংকে  জিটিএ তে রাখা হয় ।

WhatsApp Image 2022 03 27 at 4.34.50 PM

মুখ্যমন্ত্রীকে লেখা ওই চিঠিতে কালিম্পংয়ের বিধায়ক রুদেন লেপচা সেকথা উল্লেখ করে জানান, পৃথক জেলা তৈরির পর উন্নয়ন নিয়ে অনেক আশা ছিল তাঁদের । কিন্তু গত ৫ বছরে তেমন কোন উন্নয়ন না হওয়ায় তাঁরা আশাহত হয়েছেন। তাই জিটিএতে আর থাকতে চায় না কালিম্পং। বরং জেলা পরিষদ গঠন করে উন্নয়নে জোর দেওয়া হোক বলে তিনি মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখে দাবি জানিয়েছেন।

এবিষয়ে বিধায়ক রুদেন লেপচা জানিয়েছেন, জিটিএ থেকে বেরিয়ে কালিম্পং জেলা পরিষদ গঠনের দাবি একান্তই তাঁর নিজস্ব। জনপ্রতিনিধি হিসেবে তাঁর এই পদক্ষেপের সঙ্গে দলের কোনও যোগ নেই।

মুখ্যমন্ত্রীর পাহাড় সফরেই রাজনৈতিক জটিলতা, বাড়ছে জল্পনা

মুখ্যমন্ত্রীর পাহাড় সফরেই রাজনৈতিক জটিলতা, বাড়ছে জল্পনা
মুখ্যমন্ত্রীর পাহাড় সফরেই রাজনৈতিক জটিলতা, বাড়ছে জল্পনা

উল্লেখ্য, ৫ দিনের উত্তরবঙ্গ সফরে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির পর আজই রাতে পাহাড়ে উপস্থিত হবেন তিনি।  আগামী কয়েকদিন জিটিএ’র বৈঠকে যোগ দেবেন তিনি। জিটিএ নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। তারই মাঝে কালিম্পংয়ের বিধায়ক রুদেন লেপচার এই চিঠি নতুন করে কি পাহাড়ের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকে তাকিয়ে পাহাড়বাসি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত