আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন মিতালি? জোর জল্পনা ক্রিকেট মহলে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত বিশ্বকাপের সমস্ত ব্যর্থতা ভুলে এবার ঘুরে দাঁড়ানোর অঙ্গিকার ছিল ভারতীয় মহিলা দলের। সকলেরই আশা ছিল সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে শেষ চারে পৌঁছে যাবে ভারত। তবে শেষরক্ষা হলনা। দক্ষিন আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল ভারতীয় ক্রিকেট দলকে। তবে ম্যাচের পরেই একরাশ হতাশা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অবস্থান স্পষ্ট করলেন অধিনায়ক।

আরও পড়ুনঃ Bagtui Massacre: সিবিআই ও বিজেপি একযোগে কাজ করছে, অভিযোগ কুণালের

তাহলে কী আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন মিতালি? সেই নিয়েই জল্পনা শুরু হয়েছে ক্রীড়ামহলে। উল্লেখ্য, গত ২০১৭ সালের বিশ্বকাপে অদম্য লড়াই করেছিল ভারতের মহিলা ক্রিকেট দল। তবে শেষরক্ষা হয়নি। ফাইনাল ম্যাচে ইংল্যান্ডের কাছে পরাজিত হতে হয়েছিল মিতালিদের। এবার শেষচারে ওঠার আগেই বিদায় নিতে হল বিশ্বকাপ থেকে। যা নিয়ে হতাশার সুর সকলের গলায়।

সেই হতাশা নিয়েই আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিতালি বলেন,’ আমি বিশ্বাস করি দলের সকলেই নিজের সেরাটা দিয়েছে। তবে এবারের মতো এখানেই আমাদের সফর শেষ হয়ে গিয়েছে। তবে আমার কাছে যে দল রয়েছে তাদের সকলের পারফর্মেন্সে আমি খুশি। আমাদের পক্ষে হয়তো ২৭৫ রান আটকানো সম্ভব ছিল। আগেও এমনতা হয়েছে। তবে ঝুলনের না থাকাটা দলের ক্ষেত্রে ছাপের হয়ে দাঁড়িয়েছে।’

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন মিতালি? জোড়াল সম্ভাবনা 

Mithali Raj : আইসিসির একদিনের ক্রিকেটে ব্যাটসম্যানদের ক্রমতালিকায় শীর্ষে মিতালি রাজ – Bengali News : Latest News in Bengali
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন মিতালি? জোর জল্পনা ক্রিকেট মহলে

তবে এখানেই শেষ নয়। তিনি আরও বলেন, “সবকিছুর ই একটা শেষ থাকে। সেটাকে মেনে নিতে হবে। তবে এই ধাক্কাটা সামলাতে সময় লাগবে। এতদিন ধরে যারা আমাদের সমর্থন করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আশাকরি আগামী দিনেও একইভাবে দলকে তারা সমর্থন করবেন।” এটুকু পরিষ্কার পরবর্তী সময়ে সাদা বলের ক্রিকেট কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে হয়তো থাকবেন না মিতালি রাজ

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত