নজরবন্দি ব্যুরোঃ টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা রুবেল। এই মুহূর্তে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের শুটিং নিয়ে ব্যস্ত তিনি। কিন্তু শুটিং সেটেই ঘটে গেল বিপত্তি। শট দিতে গিয়ে ভেঙে গিয়েছে অভিনেতার দুই গোড়ালি। যার জেরে বন্ধ হয়ে গিয়েছে শুটিং।
আরও পড়ুনঃ বর্ষাকালেও পিছু ছাড়ছে না খুশকি! জেনে নিন কয়েকটি ঘরোয়া টোটকা
‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে তার একটি সিন ছিল যেখানে অভিনেতাকে বাস থেকে ঝাপ দিতে হত। সেই দৃশ্যের শুটিং করতে গিয়েই ঘটে যায় বিপত্তি। আচমকা পরে গিয়ে তার দুটি পায়ের গোড়ালি ভেঙ্গে যায়। কারন তিনি যেই জায়গায় লাফ দিয়েছিল সেটি মসৃণ হওয়াতেই এই পরিনতি হয় অভিনেতার।
এমন অবস্থায় তিনি উঠে দাঁড়াতে পর্যন্ত পারছেন না। তার পায়ে প্লাস্টার করা হয়েছে। এই মুহূর্তে তিনি তার বারাসাতের বাড়িতে ফিরে গিয়েছেন। রুবেলের এই ঘটনায় তার অনুরাগীদের পাশাপাশি চিন্তিত তার প্রেমিকা শ্বেতা। তিনি তার সামাজিক মাধ্যমে রুবেলকে নিয়ে আদুরে পোস্ট করেন।
দুর্ঘটনার কবলে রুবেল, এখন কেমন আছেন অভিনেতা?
View this post on Instagram
অভিনেত্রী ছবি শেয়ার করে লিখেছেন “তুমি আমার সাহসী ছেলে। আমার বিশ্বাস তুমি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি। তুমি ভাল, তাই তোমার সঙ্গে কোনও খারাপ হতে পারে না। শুধু কয়েকটি দিনের অপেক্ষা। তোমায় ভালবাসি, বাবাই। সব সময় রয়েছি তোমার পাশে।”



