চলতি বছর আইপিএলের প্রথম ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছিল রয়্যাল চ্যলেঞ্জারস বেঙ্গালুরুকে। দ্বিতীয় ম্যাচে পাঞ্জাবকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল ঠিকই কিন্তু তারপর ফের ছন্দপতন। একটানা তিনটে ম্যাচে পরাজিত বিরাট কোহলির দল। শনিবার চলতি মরশুমের প্রথম শতরান আসে বিরাট কোহলির ব্যাট থেকেই। আর গতকালের আরসিবির হারের জন্য ঘুরিয়ে বিরাটের সেঞ্চুরিকেই দুষল বিপক্ষ দল রাজস্থান রয়্যালস (RCB vs RR)।



আরও পড়ুন: রবিবারে সোনার বাজারে উত্থান পতন, ছুটির দিনে কত হল হলুদ ধাতু?
গতকাল জয়পুরে বিপক্ষ দল রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে ২০২৪ আইপিএলের প্রথম এবং নিজের আইপিএল কেরিয়ারের অষ্টম শতরান করেছেন কোহলি (Virat Kohli Century)। ৭২ বলে ১১৩ রান (নট আউট) করেন। ৬৭ বলে ১০০ রান করেছেন তিনি। সমগ্র আইপিএলের ইতিহাসে এটি মন্থরতম শতরান। এর আগে ২০০৮ সালে মণীশ পাণ্ডে তৎকালীন ডেকান চার্জাসের বিরুদ্ধে ৬৭ বলে শতরান করেছিলেন। শনিবার বিরাট কোহলি মন্থরতম শতরানের তালিকায় যুগ্মভাবে শীর্ষস্থানে উঠে এসেছেন। গতকালের ম্যাচ নিয়ে একটি পোস্ট করে রাজস্থান রয়্যালস। সেখানে যুজবেন্দ্র চহলের একটি ছবি সহ ক্যাপশন দেওয়া হয়েছে, ‘যেখানে ২০০-র বেশি রান করা সম্ভব সেখানে ১৮৪ রানের টার্গেট ভালই শোনাচ্ছে।’

রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট করতে নেমে শতরান করেন জস বাটলার। একইদিনে দুটি সেঞ্চুরি। ৯ টি চার ও ৪ টি ছক্কা সহ ৫৮ রানে ১০০ রান (নট আউট) পূর্ণ করেন তিনি। তাড়া করতে নেমে রয়্যালস পাঁচ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়। এছাড়া সঞ্জু স্যামসন ৪২ বলে ৬৯ রান করেছে।


কোহলির সেঞ্চুরি আইপিএলে ‘লজ্জা’! RCB-র হারের জন্য বিরাটকেই ‘দুষল’ রাজস্থান

বিরাট কোহলির মন্থর সেঞ্চুরি নিয়ে কটাক্ষ উড়ে এসেছে কাঁটা তারের ওপার থেকেও। পাক ক্রিকেটার জুনেইদ এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আইপিএলের ইতিহাসে সবথেকে মন্থরতম শতরান (Slowest 100) করার জন্য বিরাট কোহলিকে শুভেচ্ছা।’ তবে বিরাট শনিবার ম্যাচ শেষে বলেন, ‘এক সময় ১০ বলে ১২ রান ছিল আমার। অতিরিক্ত আগ্রাসী হতে যাইনি। বোলারকে ভাবতে বাধ্য করেছি। বোলাররা সবসময়েই চায় আমি শট খেলে আউট হই। কিন্তু এত বছরের অভিজ্ঞতায় আমি পরিবেশ ও পিচ দেখে খেলি।’







