মেসিকে পেছনে ফেলে বছর শেষে বিশ্ব ফুটবলের অনন্য সম্মানপ্রাপ্তি রোনাল্ডোর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মেসিকে পেছনে ফেলে বছর শেষে বিশ্ব ফুটবলের অনন্য সম্মানপ্রাপ্তি রোনাল্ডোর। ফুটবল মাঠে তাদের লড়াই সর্বজনবিদিত। গত দুই দশক ধরে ফুটবল মাঠে দুজনের দাপট দেখে চলেছে ফুটবলপ্রেমিরা। কখনও মেসি কখনও রোনাল্ডো ভেঙ্গে গিয়েছেন একে একে সমস্ত রেকর্ড।

আরও পড়ুনঃ তুলে দেওয়া হবে সব সরকারি মাদ্রাসা, বিল আনার পথে বিজেপি

তবে দশকের শেষে মেসিকে পেছনে ফেলে রোনাল্ডো জিতে নিলেন অনন্য পুরস্কার। ২০০১ থেকে ২০২০ বিগত দুই দশকের খেলোয়াড় নির্বাচিত হলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রবিবার দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডসের ‘প্লেয়ার অফ সেঞ্চুরি ২০০১-২০২০’ পুরস্কার জিতলেন তিনি। চিরপ্রতিদ্বন্দ্বী মেসিকে ছাড়াও পেছনে ফেলে দিয়েছেন রোনাল্ডিনহোর মতো তারকাকে। এছাড়া দুই দশকের সেরা কোচ ও দল নির্বাচিত হয়েছে ম্যাঞ্চেস্টার সিটি’‌র পেপ গুয়ার্দিওয়ালা এবং রোনাল্ডোরই প্রাক্তন দল রিয়াল মাদ্রিদ।

দুবাই স্পোর্টস কাউন্সিলের গ্লোবাল সকার অ্যাওয়ার্ডস ছিল রীতিমতো তারকাখচিত। যদিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়োনেল মেসি। দুই দশকের যুদ্ধ চললেও আজ দেখা যায়নি রোনাল্ডোর চিরপ্রতিদ্বন্দ্বীকে। এছাড়া অনুষ্ঠানে এই বছরের সেরা ফুটবলার নির্বাচিত হলেন রবার্ট লেওয়ানডস্কি। এবং সেরা কোচ হয়েছেন বায়ার্নের হ্যান্সি ফ্লিক। সেরা দলও নির্বাচিত হয়েছে তাঁদের দল বায়ার্ন মিউনিখ।

মেসিকে পেছনে ফেলে বছর শেষে বিশ্ব ফুটবলের অনন্য সম্মানপ্রাপ্তি রোনাল্ডোর। পুরস্কার জিতে আপ্লূত সিআরসেভেন বলেন ” ২০ বছর ধরে প্রফেশনাল ফুটবল খেলছি। জানি না কোন রেকর্ড ভাঙ্গা বাকি রয়েছে কিনা। সতীর্থদের পাশে না পেলে এই সাফল্য অধরা থেকে যেতো।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন