নজরবন্দি ব্যুরো: সোশ্যাল মিডিয়া থেকে ফুটবলের মাঠ, একইদিনে রেকর্ডবুকে ঝড় তুললেন সিআরসেভেন। ৩৫ বছর বয়সেও একের পর এক রেকর্ড ভাঙার ধারা অব্যাহত রেখেছেন পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানাে রোনাল্ডো। রবিবার ইতালির ঘরোয়া লীগ সিরি এ তে উদিনেসের বিরুদ্ধে জোড়া গােল করে ক্লাব ও দেশ মিলিয়ে মোট গোল সংখ্যার নিরিখে ব্রাজিলের কিংবদন্তি পেলের বিরল রেকর্ড ভেঙে দিলেন জুভেন্তাসের এই উইং।
আরও পড়ুনঃ মহারাজের নামে হাসপাতালেই তৈরি হল একটি লাউঞ্জ।


মোট ৭৫৭ টি গোল করে ফুটবল সম্রাট এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন। জোড়া গোল করে রোনাল্ডোর গোল দাঁড়ালো ৭৫৮. সামনে এখন শুধু অস্ট্রিয়ার জোসেফ বিকান। তাঁর গােলসংখ্যা ৭৫৯৷ পরের ম্যাচে জোড়া গােল করলেই ক্লাব এবং দেশ মিলিয়ে সর্বকালের সর্বোচ্চ গােলের মালিক হবেন তিনি. এদিকে ১৬ টি কম গোল নিয়ে চতুর্থ স্থানে তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। যদিও ২০০ ম্যাচ কম খেলেছেন মেসি। পরিসংখ্যান অনুযায়ী ক্লাব ফুটবলে ৬৫৬টি এবং দেশের হয়ে ১০২টি গােল করেছেন রােনাল্ডাে।
৩৫ বছর বয়সি তারকা স্পাের্টিং লিসবনের হয়ে পাঁচটি, ম্যাঞ্চেস্টারের হয়ে ১১৮টি এবং রিয়ালের হয়ে ৪৩৮টি গােল করেছেন। এছাড়া বর্তমান ক্লাব জুভেন্তাসের হয়ে ১০৪ ম্যাচে করেছেন ৮৩টি গােল। তার গোলের খিদে দেখে নিশ্চিত বিকানের রেকর্ড ভাঙা এখন শুধু সময়ের অপেক্ষা। ফুটবল মাঠ ছেড়ে এবার সোশ্যাল মিডিয়া. সেখানেও একচ্ছত্র রাজ সিআরসেভেনের। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ২৫০ মিলিয়ন ফলােয়ার হল তার।
সোশ্যাল মিডিয়া থেকে ফুটবলের মাঠ, একইদিনে রেকর্ডবুকে ঝড় তুললেন সিআরসেভেন। যা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ২০ টি ক্লাবের মোট ফলােয়ার সংখ্যার থেকেও ১০০ মিলিয়ন বেশি। কিছুদিন আগেই দুবাইয়ে ‘শতাব্দী সেরা খেলোয়াড়’ পুরস্কার জিতেছেন তিনি। নতুন বছরেও নিজের শাসন জারি রাখার ইঙ্গিত শুরুতেই দিয়ে দিলেন তিনি।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



