নজরবন্দি ব্যুরোঃ কিউইদের সঙ্গে সিরিজ শেষ করে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী চলতি বছরের মাঝামাঝি সময়েই দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে সে সবের আগেই দলের অন্যতম তারকা তথা প্রাক্তন অধিনায়ক কে ঘিরে দেখা দেয় বিতর্ক। এরপরেই অনুশীলনের সময় চোট পান ভারতীয় ক্রিকেট দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য রোহিত শর্মা। যারফলে সফর শুরুর আগেই ছিটকে যেতে হয় হিট ম্যান কে। সেই নিয়েই ভারতীয় অনুরাগীদের মধ্যে চিন্তার মেঘ দেখা গেলেও অবশেষে পাওয়া গেল রোহিতের বিকল্প।
আরও পড়ুনঃ Chopra: সার বিক্রিকে কেন্দ্র করে উত্তপ্ত চোপড়া, চলল গুলিও


তবে এই প্রথমবার নয়, বলাবাহুল্য ভারতীয় দলের হয়ে আগেও একাধিকবার দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছেন এই গুজরাটি তারকা। তবে এরপরে বাড়ি ফিরে পরিবারের সঙ্গেই একাধিকবার সময় কাঁটিয়ে ছিলেন তিনি। তবে এবার হটাৎ করেই ঘুরে গেল তাঁর কেরিয়ারের মোড়। এবার আর বিশ্রাম নয়, ফের ব্যাগ গুছিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে জেতে চলেছেন এই তারকা। তবে এবার দেশের সিনিয়ার দলের হয়ে মাঠে নামবেন তিনি।
চোটের কারনে রোহিত শর্মার সফর বাতিল হওয়ার পর থেকেই বিসিসিআইয়ের তরফ থেকে একের পর এক ফোন আসতে শুরু করে প্রিয়ঙ্ক পাঞ্চালের কাছে। যা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ” দেশের সমস্ত ক্রিকেটারের ই স্বপ্ন থাকে দেশের জার্সিতে মাঠে নামার, কিন্তু সবার সেই স্বপ্ন সফল হয়না। তবে বোর্ডের তরফ থেকে ফোন আসতেই রীতিমতো চমকে উঠি। এক কথায় তা অনবদ্য, বোঝানোর কোন ভাষা আমার কাছে নেই।”
পাওয়া গেল রোহিতের বিকল্প, সুযোগ পেয়ে আপ্লুত এই গুজরাটি ক্রিকেটার

উল্লেখ্য, এর আগে ও দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে দেশের এ দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন প্রিয়ঙ্ক। পাশাপাশি ২ ম্যাচে ১২০ রানের ও রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে। যেখানে ৯৬ রানের এক চোখ ধাঁধানো ইনিংস। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের দুনিয়া তেও উজ্জ্বল নক্ষত্র হিসেবে উঠে এসেছেন প্রিয়ঙ্ক। মোট ১০০টি প্রথম শ্রেণীর ম্যাচে ৭০১১ রান রয়েছে তাঁর ঝুলিতে। তবে প্রথম একাদশে কতটা সুযোগ পান এখন সেদিকেই নজর সকলের।









