নজরবন্দি ব্যুরো: আগামী ২০ ওভারের ক্রিকেট বিশ্বকাপের অধিনায়ক কে হবেন? তানিয়ে বেশ কিছুদিন ধরে জল্পনা চলছে। কিছুদিন আগে শোনা যাচ্ছিল রোহিত শর্মাকেই অধিনায়ক করে টি ২০ বিশ্বকাপে খেলবে ভারত। আর হয়তো সেই কারণেই স্বয়ং রোহিত বোর্ড কে জানিয়েছে অধিনায়ক কে হবে সেটা ঠিক করে নেওয়া দরকার এখনি।
আরও পড়ুন: সূর্য দেবের আশীর্বাদে চোখ ধাঁধানো উন্নতি এই তিন রাশির, চাকরি ও ব্যবসায় সাফল্য
কারণ বিশ্বকাপের আর বেশিদিন সময় নেই। তিনি আরও বলেন যদি আমি অধিনায়ক থাকি তাহলে টি২০ খেলবো। অন্য কেও অধিনায়ক হলে আমার তাতে আপত্তি নেই , তাহলে আমি আর টি-২০ খেলবো না। এর পরেই বোর্ড সচিব জয় শাহ ।

তিনি জানিয়ে দেন অধিনায়ক কে হবেন, সেটা এখনই স্পষ্ট করার সময় আসেনি। টি-২০ বিশ্বকাপ জুন মাসে। তার আগে অনেক সময় আছে। আর বোর্ড সচিবের এই মন্তব্যের পরে মনে করা হচ্ছে বোর্ড হার্দিক পাণ্ডিয়ার ফিটনেসের দিকটা দেখে নিয়ে সিদ্ধান্ত নিতে চাইছে।
তাহলে টি-২০ বিশ্বকাপে অধিনায়ক থাকবেন না রোহিত! জয় শাহের মন্তব্যে জল্পনা তুঙ্গে

বোর্ড সচিব বললেন,”টি-২০ বিশ্বকাপ সেই জুন মাসে। তার আগে একটা গোটা আইপিএল হবে। আফগানিস্তান সিরিজ হবে। এখনই অধিনায়ক নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দরকারটা কী?”



