নজরবন্দি ব্যুরোঃ এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে ভারত মুখোমুখি হয়েছে হংকংয়ের। বুধবার খেলা হয়েছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে । নিজাকত খান এদিন টস জিতে ব্যাট করতে পাঠিয়ে ছিলেন রোহিত শর্মাদের। এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টি-২০ দল ভারত। কেএল রাহুল ও রোহিত শর্মার ব্যাটে ভারত ইনিংস ওপেন করে।
আরও পড়ুনঃ ইউনেস্কোর স্বীকৃতি উদযাপনের আগে রাজ্যবাসীকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী


১৩ বলে ২১ রানের ইনিংস খেলেন আউট হয়ে যান টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। আয়ূষ শুক্লার বলে আইজাজ খানের বলে ক্যাচ আউট হয়ে যান হিটম্যান। ২টি চার ও ১টি ছক্কা হাঁকান তিনি। এই রানের ইনিংস খেলেই রোহিত বিশ্বরেকর্ড করে ফেলেন আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে।

রোহিত প্রথম ব্যাটার হিসাবে দেশের জার্সিতে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে ৩৫০০ রান পূর্ণ করেন। এই মুহূর্তে তাঁর রান ৩৫২০। অপর দিকে গত কাল ম্যাচ জেতার ফলে আরও একটি নতুন রেকর্ড করেন হিট ম্যান। আর এই রেকর্ডে বিরাটকে পিছনে ফেলে দিলেন তিনি। আন্তর্জাতিক মঞ্চে ৩১টি ম্যাচ অধিনায়ক হিসাবে জিতে নেন রোহিত।



তিনি ভারতকে নেতৃত্ব দিয়েছেন ৩৭টি ম্যাচে। বিরাট অধিনায়ক হিসাবে জিতেছিলেন ৩০টি ম্যাচ। নেতৃত্ব দিয়েছিলেন ৫০টি ম্যাচে। রোহিতের সামনে এখন শুধু ধোনি। তাঁর নেতৃত্বে ভারত জিতেছিল ৪১টি ম্যাচ। ধোনি নেতৃত্ব দিয়েছিলেন ৭২টি ম্যাচে।

বিরাটকে পিছনে ফেলে নতুন রেকর্ড করলেন হিটম্যান! এবার সামনে মাহি
এশিয়া কাপে তাঁর নেতৃত্বে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ভারত। বুধবার হংকংকে হারিয়ে তারা পৌঁছে গিয়েছে সুপার ফোরে। সেই পর্বে ভারতকে খেলতে হবে আফগানিস্তানের বিরুদ্ধে। বাকি দুই দল কে হবে, তা এখনও নিশ্চিত নয়।







