নজরবন্দি ব্যুরোঃ বিগত কয়েক মাস ধরেই একাধিক টুর্নামেন্টের সম্মুখিন হতে হয়েছে বিরাট বাহিনী কে। আইপিএলের পাশাপাশি একাধিক প্রস্ততি ম্যাচ ও খেলে এসেছেন রোহিতরা। যারফল স্বরূপ এবারেই টি-২০ বিশ্বকাপে আশানুরূপ ফল করতে পারেনি ভারতীয় ক্রিকেট দল। তাই আসন্ন নিউজিল্যান্ড সিরিজে র আগেই প্রথম একাদশে বড়সড় রদবদল আনতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেইমতো টেস্ট সিরিজ থেকে সরানো হতে পারে রোহিত শর্মা কে।
আরও পড়ুনঃ দ্রুত হোক শিক্ষক নিয়োগ, এবার মুখ্যমন্ত্রীর দুয়ারে অভিভাবকরা


প্রথম দিকেই জানানো হয়েছিল এবারের এই টি-২০ বিশ্বকাপের পরেই গত কয়েক মাসের ওয়ার্ক লোডের দরুন কিছুদিনের জন্য বিশ্রামে থাকবেন কোহলি। তাই কিউইদের বিপক্ষে আগে থেকেই না নামার কথা শোনা গিয়েছিল কোহলির কাছ থেক। আর এবার রোহিত শর্মা কে বিশ্রামে পাঠানোর পরিকল্পনা নিল টিম ম্যানেজমেণ্ট।
এছাড়াও আসন্ন সিরিজে নির্বাচকদের তরফ থেকে যে সমস্ত খেলোয়াড় দের বিশ্রাম দেওয়ার কথা ভাবা হয়েছে তার মধ্যে রয়েছে জসপ্রীত বুমরাহ, মহম্মদ সামি, ও পান্থ সহ আরও কয়েকজনের নাম। তবে রোহিত শর্মা কে প্রথমে টেস্ট ম্যাচে রাখার কথা ভাবা হলেও অতিরিক্ত চাপের কথা ভেবেই তাঁকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা নেয় টিম ম্যানেজমেণ্ট।
নিউজিল্যান্ড টেস্ট থেকে বাদ পড়লেন রোহিত, দায়িত্ব পেতে পারেন রাহানে

তবে বিশেষ সূত্র অনুযায়ী জানা গিয়েছে, ভারতীয় দলে বিরাট ও রোহিত ন থাকায় অধিনায়কের ভূমিকা পালন করতে চলেছেন রাহানে। পাশাপাশি কেএল রাহুলের সাথে ওপেন করতে দেখা যেতে পারে শুভমন গীল কে। সেইসঙ্গে দলে নাকি সুযোগ পেতে পারেন ঋদ্ধিমান সাহা। তবে শেষ পর্যন্ত কি হয় এখন সেদিকেই নজর সকলের।










